1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল 

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) নির্বাচনী এলাকায় বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার অনুসারীও তৃণমূল বিএনপি উদ্যোগে রবিবার (২৩ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি পালিত হয়।

বিকেল ৪টায় উপজেলার ঠাকুরচর চৌরাস্তা থেকে বিশাল গণমিছিলটি শান্তিপূর্ণভাবে শুরু হয়ে ছেংগারচর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়। মিছিলে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীও সাধারণ জনগণ ব্যানার প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করেন।

 

মনোনয়ন পরিবর্তনের জন্য বিক্ষোভকারী সাধারণ জনগণও নেতাকর্মীরা রিভিউ কার্ড প্রদর্শন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

 

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার বলেন, চাঁদপুর-২ আসনের প্রাথমিক মনোনয়ন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এ আসনের যোগ্য প্রার্থী তানভীর হুদাকে মনোনয়ন না দেওয়া হলে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। মাঠের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করতে হবে।

 

মতলব দক্ষিণ বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মৃর্ধা বলেন, তানভীর হুদা দীর্ঘদিন ধরে মতলবের রাজনীতিতে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছেন, মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন। তার ত্যাগ সমর্থন উপেক্ষা করে মনোনয়ন দিলে তৃণমূল কখনোই তা মেনে নেবে না।

 

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে মতলবের বিএনপি সংগঠিত ও সুসংহত। এই কাঠামোকে সামনে রেখে সঠিক নেতৃত্ব নির্ধারণ করা হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। তানভীর হুদাকে মনোনয়ন দিলে বিএনপি চাঁদপুর-২ আসনে জয়ী হবে বলেও তারা দাবি করেন।

 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, চাঁদপুর-২ আসনের বাস্তব রাজনীতি, তৃণমূলের চাওয়া এবং দীর্ঘদিনের ত্যাগ-সংগ্রামের মূল্যায়ন করতে হবে। তানভীর হুদাই এই আসনের জনপ্রিয়ও গ্রহণযোগ্য নেতা। তাঁর মতো নিবেদিতপ্রাণ নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোভাবকে অগ্রাহ্য করা। আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে জোর দাবি জানাই এই আসনের মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক এবং তানভীর হুদাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হোক। এতে শুধু বিএনপি সংগঠিত হবে না, ধানের শীষের বিজয়ও নিশ্চিত হবে। চাঁদপুর ২ আসন বিএনপির ঘাটি। এ আসনে ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে ৪বার সংসদ সদস্য হয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার বাবা সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদা।

গণমিছিলকে ঘিরে ছেংগারচর বাজার এলাকায় বিপুল সংখ্যক সাধারণ জনগণও নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, মতলব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন, জেলা মৎস্যজীবী দলের সহসভাপতি শহীদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, বিএনপি নেতা হান্নান লস্কর, নুরুল হুদা সরকার বাপ্পী, ইব্রাহিম সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন বেপারী, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিদয় মিয়াজী, মতলব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুর রহমান শিপলু, যুগ্ম আহ্বায়ক শরীফ ফরাজী, সারোয়ার ফরাজী,গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park