1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণিসম্পদে হবে উন্নতি’- প্রতিপাদ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ঘোষিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ (২৬শে নভেম্বর হতে ২রা ডিসেম্বর) ২০২৫ উপলক্ষে দিনব্যাপী ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’ অফিসার্স ক্লাব প্রাঙ্গণ, লোহাগাড়া, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লোহাগাড়া, চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে সহযোগিতা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এবং স্থানীয় খামারী-উদ্যোক্তাবৃন্দ। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

লোহাগাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা. সেতু ভূষণ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. সাইফুল ইসলাম, প্রশাসক, উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিঃ কর্মকর্তা; এবং মং এছেন, সহকারী কমিশনার (ভূমি), লোহাগাড়া, চট্টগ্রাম। উদবোধনী অনুষ্ঠানে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, মো. খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলইও, ডা. য়ইং নু ফ্রু মার্মা। প্রদর্শনীতে ৩০টি স্টলে প্রদর্শনযোগ্য অধিক দুধ উৎপাদনশীল গাভী, উন্নতজাতের ষাঁড়-বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য ও বিভিন্ন প্রাণিসম্পদ প্রযুক্তি, ফুড কর্নার, স্থানীয় জাত, বাণিজ্যিক জাত, উচ্চফলনশীল জাত, প্রসেসিং ইউনিট, খামার যান্ত্রিকীকরণ উদ্যোক্তাগণ অংশ নেয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; ডেইরি ও পোল্ট্রি খামারীবৃন্দ; উদ্যোক্তাগণ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সারাদিনের প্রদর্শনীতে আগত প্রায় সহস্রাধিক দর্শনার্থীর মধ্যে সিদ্ধ ডিম ও দুধ বিতরণ করা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশীয় জাত সংরক্ষণ ও উন্নয়ন, আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, গবেষণালব্ধ ফলাফল অবহিতকরণ এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ে খামারী ও উদ্যোক্তাদের সচেতন করা, বিজ্ঞানসম্মত প্রাণিসম্পদ পালনের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, প্রাণিজাত পণ্যের বাজার সৃষ্টি, প্রান্তিক খামারী ও উদ্যোক্তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণের মধ্য দিয়ে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য। এই সুমহান উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আয়োজন করছি, ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলের বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সেতু ভূষণ দাশ বলেন, ‘আজ ২৬শে নভেম্বর থেকে আগামী ২রা ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী এ উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের অনুষ্ঠানসূচী বাস্তবায়িত হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিশাল কর্মযজ্ঞের সমারম্ভ আজকের এই প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে সূচিত হল’। সপ্তাহব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর মাস ভ্যাক্সিনেশন, খামারী প্রশিক্ষণ আয়োজন, ফ্রি ভেটেরিনারি ক্যাম্প, স্কুল মিল্ক ও এগ ফিডিং, কৃমিনাশক বিতরণ ও কৃত্রিম প্রজনন সেবা প্রদান, উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজন ইত্যাদি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park