
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ
দেশি জাতের আধুনিক প্রযুক্তি প্রাণি সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালু উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল এগারোটায় উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কাওছার হাবীব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মেজবাহীজ্জুলাম চৌধুরী,
প্রশাসক, কাহালু পৌরসভা ও সহকারী কমিশনার (ভূমি), কাহালু। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মালেক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হাবিব বলেন, “প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তি, সেবা এবং উদ্যোক্তা তৈরির বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। তারা আরও বলেন, সরকার প্রাণিসম্পদ উৎপাদন বাড়াতে বিভিন্ন সহায়তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে।
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রাণিসম্পদ, দুগ্ধজাত পণ্য, খামার প্রযুক্তি এবং কৃষি উদ্যোক্তাদের উদ্ভাবনী কাজ নিয়ে সাজানো হয় প্রদর্শনী। এতে বিপুলসংখ্যক খামারির অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কাহালু প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খামারির মালিকগণ প্রদর্শনী অনুষ্ঠানে ৩৪ টি স্টল ঘর অংশগ্রহণের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
Leave a Reply