
জাহিদ হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব লায়লা জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, প্রাণিসম্পদ খাতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। এই দুয়ের সমন্বয় ঘটাতে পারলেই আমিষে স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ জুবায়ের জাহাঙ্গীর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মুরাদ হোসেন প্রামানিক, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সজিব আল মারুফ এবং বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম সারওয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত শুধু অর্থনীতিকে শক্তিশালী করে না, বরং গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তিভিত্তিক পদ্ধতিতে গবাদিপশু পালনে দক্ষতা বাড়ানো এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় নতুন উদ্ভাবন কৃষকদের আরও সহায়তা করবে বলে তারা অভিমত দেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডা. মোঃ নুরে আলম সিদ্দিকী। তিনি বলেন,এলডিডিপি প্রকল্পের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ, টিকা কার্যক্রম ও প্রযুক্তিগত সহায়তা চালু থাকায় বড়াইগ্রামে প্রাণিসম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, খামারি এবং কৃষকরা অংশ নেন। অনুষ্ঠানে উন্নত জাতের গবাদিপশু, পুষ্টি, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও খামার ব্যবস্থাপনা বিষয়ে তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয় এতে খামারিদের আগ্রহ বৃদ্ধি পায় কাজে লাগাতে পারে তাহলে কিন্তু আমার আমরা দেশ অনেকটাই এগিয়ে যাব আরো আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত হব ২ কোটি খামারীদের আগ্রহ বৃদ্ধি পায় ।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বড়াইগ্রামজুড়ে সপ্তাহব্যাপী সচেতনতামূলক কর্মসূচি, প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়।
Leave a Reply