দেশের পাঁচটি দুর্বল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত নতুন সরকারি ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই নতুন ব্যাংকটির যাত্রা শুরু হয়। ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
বাংলাদেশ ব্যাংক জানায়, রোববার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে দেশের সবচেয়ে বড় এই সরকারি ইসলামী ব্যাংক।
একীভূত হওয়া ব্যাংকগুলো হলো-
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বারবার তারল্য সহায়তা দেওয়ার পরও এসব ব্যাংকের আর্থিক অবস্থা সন্তোষজনক পর্যায়ে ফিরতে পারেনি। বরং শেয়ারবাজারে তাদের শেয়ারের দাম ধস নেমেছে এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক অবস্থায় পৌঁছেছে। এমন নাজুক পরিস্থিতির কারণেই শেষ পর্যন্ত একীভূতকরণের পথে হাঁটে সরকার।
নতুন ব্যাংকের পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে ব্যাংকের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে গত ৯ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যাংকটি গঠনের মাধ্যমে ইসলামী ব্যাংকিং খাতের চলমান দুর্বলতা কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই সরকারের এই উদ্যোগ এমনটিও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Leave a Reply