
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার নওগাঁ পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। সকালে পুলিশ লাইন্সে পৌঁছে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পর্যায়ক্রমে ব্যারাক, ডাইনিং হল, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, এমটি শাখা সহ পুলিশ লাইন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর, স্থাপনা ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি প্রতিটি ইউনিটের সার্বিক শৃঙ্খলা, কর্মপরিকল্পনা, জনসেবা প্রস্তুতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কল্যাণ, দায়িত্বপালন, কর্মপরিবেশ ও চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।”
পরিদর্শনকালে জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরআই এবং পুলিশ লাইন্সের বিভিন্ন শাখার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply