
শার্শা যশোর প্রতিনিধিঃ
যশোরে ১০(দশ) টি স্বর্ণের বার, ৩টি মোবাইল ১টি হেডফোনড সহ পাচারকারী কে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ বজিবি।
০৪ ডিসেম্বর (বৃহস্প্রতিবার) ৫,৩০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাস স্ট্যান্ড পাকা রাস্তার উপর হতে ০২ জন পাচারকারী সহ ১.১৬৪ কেজি ওজনের ১০ (দশ) টি স্বর্ণের বার এবং ৩টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তিদের প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটক চোরাকারবারীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর,চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
তারা আরো জানায়, ঢাকার তাতিবাজার এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে চৌগাছায় গমন করছিল।
আটক ব্যক্তিরা হলো (১) মো. ফরিদুল ইসলাম (২৮), পিতা মো. আবুল কালাম, গ্রামঃ দক্ষিণ চাঁদপুর, ডাকঘরঃ দর্শনা, থানাঃ দামুড়হুদা, জেলাঃ চুয়াডাঙ্গা, (২) মোঃ মাহাফুজ আলম (৩১), পিতাঃ আব্দুল লতিফ, গ্রামঃ বাজিপোতা, ডাকঘরঃ পান্তাপাড়া, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহ।
আটককৃত স্বর্ণের মূল্য ২,১০,৬৬,০৭২ টাকাও ৩ টি মোবাইল এর মূল্য ৪১,৫০০টাকা, ০১টি ইয়ার বাট এর মুল্য ১৫০০ ১টি পাওয়ার ব্যাংক ২,০০০ এবং নগদ ৮,১৭২ টাকা সহ সর্বমোট সিজার মূল্য ২,১১,১৯,২৪৪ (দুই কোটি এগার লক্ষ উনিশ হাজার দুইশত চুয়াল্লিশ) টাকা।
আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিনযাবত অস্ত্র স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা আভি যানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply