1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

“ছোট যমুনা নদীকে বাঁচাতে হবে” এসপি তারিকুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পঠিত

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নবাগত পুলিশ সুপার হিসেবে সদ্য যোগদান করেছেন মোহাম্মদ তারিকুল ইসলাম। গাজীপুর জেলার সন্তান মোহাম্মদ তারিকুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। মোহাম্মদ তারিকুল ইসলাম ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ প্রশাসনে ক্যাডার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।পরবর্তীতে ইংল্যান্ড থেকে আন্তর্জাতিক মাস্টার ডিগ্রী conflict security and development এ, University of Bradford এম এ ডিগ্রী অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি আন্তর্জাতিক রিসার্চ পুলিশিং এবং আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত আর্টিকেলও লিখেছেন ।

নওগাঁর আগে তিনি কয়েক মাস নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি পুলিশ সুপারের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে নওগাঁর প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম তিলোত্তমা শহর নওগাঁকে দুই ভাগ করে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ইতিহাস ও বর্তমান সময়েও নদীগুলোর প্রয়োজনীতা তুলে ধরে একটি লেখার মাধ্যমে তিনি ছোট যমুনা নদীকে বাঁচানোর আহ্বান জানান। লেখার সঙ্গে তিনি ছোট যমুনা নদীর তীরে অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনের পাশে ছোট যমুনা নদীর তীরে তোলা একটি ছবি পোস্ট করে লিখেন যে, বাংলাদেশের একটি সমৃদ্ধ এবং জনপদের নাম নওগাঁ। ১১ টি থানা/উপজেলা নিয়ে গঠিত তিনটি প্রধান নদী রয়েছে। ১। নওগাঁ জেলার মানচিত্রে পশ্চিম ভারত সীমান্ত পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে প্রবাহিত “পূণর্ভবা” নদী, ২। নওগাঁ জেলার মধ্য ভাগ দিয়ে ধামইরহাট, নজিপুর, মহাদেবপুর, মান্দা ও আত্রাই উপজেলা দিয়ে প্রবাহিত “আত্রাই” নদী। এ জেলার সব চাইতে বৃহৎ নদী এটি। ৩। নওগাঁ জেলার ঠিক পূর্বভাগে বদলগাছী উপজেলা ও নওগাঁ সদর উপজেলার মধ্যভাগ দিয়ে নওগাঁ শহরকে দুই ভাগ করে প্রবাহিত হয়েছে “ছোট যমুনা” নদী।

লেখার মূল বিষয় হচ্ছে ছোট যমুনা নদী। মূলত তিস্তা নদীরই একটি শাখা ছোট যমুনা নদী। এ নদীর উপর গড়ে উঠেছে নওগাঁ জেলা শহর। ছোট যমুনা নদী বাংলাদেশের উত্তরাংশের দিনাজপুর জেলা, জয়পুরহাট ও নওগাঁ এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার একটি নদী। গবেষকরা বলেন নদীটির দৈর্ঘ্য ৫৬ কিলোমিটার।

ইতিহাস থেকে জানা যায়, নওগাঁর উপর দিয়ে বয়ে চলা এই ছোট যমুনা নদীটি গ্রীষ্মকালে সরু এবং শুষ্ক হয়ে যায় কিন্তু বর্ষায় ভয়ঙ্কর রূপ ধারণ করতো। শহরের আশেপাশে অনেক জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রাচীন জনপদ নওগাঁ শহর। নদী ছিল যাতায়াতের এবং পণ্য পরিবহনের প্রধান পথ।

কিন্তু কালের পরিক্রমায় ছোট যমুনা নদী এখন অনেকটা বার্ধেককে পৌঁছে গেছে। জীর্ণশীর্ণ অবস্থায় মোটামুটি টিকে আছে। পানি দূষণ, ময়লা আবর্জনা নদীতে ফেলা নদীতে পলি জমা, দখল বেদখলসহ বিভিন্ন কারণে নদীর জীব-বৈচিত্র্য অনেকটাই কমে গেছে। আমার সরকারি বাসার পাশেই নওগাঁ জেলার এক সময়কার প্রাণ ভোমরা ছোট যমুনা নদী প্রবাহিত। নদী হচ্ছে একটা দেশের রক্তনালীর মত। আধুনিক প্রযুক্তি এবং সড়ক যোগাযোগের উন্নয়ন সত্ত্বেও এখনো নদীর গুরুত্ব কোনও অংশে বাংলাদেশে কমেনি। চলুন আমরা সবাই মিলে নওগাঁ জেলার নয়নাভিরাম “ছোট যমুনা” নদীকে বাঁচিয়ে রাখি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park