
রনি মোল্লা, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়া ০৭ ডিসেম্বর কুষ্টিয়ার মিরপুরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল হয়েছে। শনিবার বিকেল ৫টায় মিরপুরের আমলা কাতলামারি বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোওয়া করেন।

সদরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ দোওয়া মাহফিলে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এসময় ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী বলেন, দেশের সবচেয়ে বড় দল বিএনপির বিরুদ্ধে দেশীয় ও আর্ন্তজাতিক ষড়যন্ত্র থাকাটা স্বাভাবিক। তবে বেগম খালেদা অসুস্থ্য থাকলে কিংবা তারেক রহমানের দেশে আসতে বিলম্ব হলেও বিএনপিকে মাইনাস করে এদেশে কোন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব না। বিএনপির আদর্শের ধারক বাহক জিয়া পরিবারের নের্তৃত্বে যে কোন পরিস্থিতিতে, যে কোন ষড়যন্ত্র এই দলের জনপ্রিয়তা বা শক্তি নষ্ট করা সম্ভব না। যতদিন যাবে নেতাকর্মীদের ঐক্য আরো বাড়বে। শহীদ জিয়ার আদর্শের কর্মীরা কেউ দলের সিদ্ধান্তের বাইরে যাবে না।
Leave a Reply