
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
“নারী-কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিপ্তরের যৌথ আয়োজনে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা চত্ত্বর থেকে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রশাসন সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানান, উপজেলা মহিলা বিয়ষক কর্মকর্তা বরুন কুমার পাল, অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপন মিনহাজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন জয়িতা শাহিনুর আক্তার, শামছাদ বেগম, রোকেয়া বেগম, শাহানা পারভিন ও রিনা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদাণ করা হয়।
Leave a Reply