1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মন্ত্রী হাসান মাহমুদের সম্রাজ্যের অঘোষিত সম্রাট জামাল উদ্দিন ধরা ছোঁয়ার বাইরে

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

২৪ এর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হলে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী সরকারের প্রভাবশালী মন্ত্রী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ। ক্ষমতায় থাকাকালীন প্রভাবশালী এই মন্ত্রী চট্টগ্রামে তার নিজ এলাকা রাঙ্গুনিয়া সহ চট্টগ্রাম নগরীতে নামে-বেনামে গড়ে তোলে হাজার কোটি টাকার স্থাপনা, ব্যবসা বাণিজ্য ও ব্যাংক ব্যালান্স। ক্ষমতায় থাকাকালীনও মন্ত্রী হাসান মাহমুদের খুব কাছের এবং বিশ্বস্ত মানুষ হিসাবে ছায়া হয়ে সবসময় পাশে পাশে ছিলেন এক সময়কার মন্ত্রী পরিবারের ব্যক্তিগত গাড়ী চালক, খুবই ধূর্ত প্রকৃতির প্রতারক জামাল উদ্দিন।

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামের এই জামাল উদ্দিন এখন সাবেক লুটেরা মন্ত্রী হাসান মাহমুদের সম্পদের সাম্রাজ্যের অঘোষিত সম্রাট। হাসান মাহমুদের অনুপস্থিতিতে এই জামাল এখন হাসান মাহামুদের রাঙ্গুনিয়া গ্রামের সকল সম্পদের দেখাশুনা, বেচা-বিক্রি এবং মন্ত্রীর পাওয়ার অফ এটর্নী নিয়ে ব্যাংক একাউন্টের টাকা লেন-দেন, ব্যবসা-বাণিজ্যের হিসাব-নিকাশ, সবকিছুই সামলাচ্ছে প্রতারক জামাল। মন্ত্রী পরিবারের বিশ্বস্ত সদস্য হয়ে নিজের নামে-বেনামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন মন্ত্রী পরিবারের ড্রাইভার হয়েও সে মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বেকার যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। এসময় সে নিজের পরিবারের জন্য ক্রয় করেন সিলভার কালারের নোয়াহ মাইক্রো। শুধু তাই নয় এই জামাল মন্ত্রীর প্রভাব খাটিয়ে তখন কক্সবাজার বনাঞ্চল থেকে অবৈধভাবে মুল্যবান কাঠ নামিয়ে পেকুয়ার রাজাখালীতে কোটি টাকা মূল্যের কার্গো/ফিশিং বোট নির্মাণ করার পর এলাকাবাসীর নজরে আসলে কিছুদিন পর তা বিক্রি করে দেয়। তার বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামে হলেও সে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীর চাম্বলে এসে জায়গা ক্রয় করে আলিশান বাড়ী গড়ে তোলে। সে বর্তমানে আত্মগোপনে থাকাকালীন চাম্বলের বাড়ি দেখাশুনা করার জন্য রাজাখালী থেকে তার এক ভাইকে এনে রেখেছে বলে জানা গেছে।

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর ফ্যাসিস্ট সরকারের পতন হলে এই জামালও বেশ কিছুদিন গা ঢাকা দেন। কিছুদিন পর কৌশলে জনসম্মুখে আসার চেষ্টা করলে জনগন তাকে ধরে উত্তম মাধ্যম দিলে সেখান থেকে পালিয়ে প্রানে রক্ষা পেলেও চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতাল থেকে পালিয়ে আবারো গা ঢাকা দেয়।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ধূর্ত জামাল উদ্দিন বর্তমানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদের রাঙ্গুনিয়ার গ্রামের বাড়ীতে গোপনীয়তার সাথে অবস্থান করে মন্ত্রীর অবৈধ সম্পদের অট্টালিকার কেয়ারটেকার হিসাবে সবকিছু দেখভালের সাথে সাথে নিজের নামে গড়ে তুলছেন সম্পদের পাহাড়। জানা গেছে মন্ত্রীর অনুপস্থিতে মন্ত্রীর পাওয়ার অফ এটর্নী নিয়ে মন্ত্রী পরিবারের সকল ব্যাংক একাউন্ট থেকে লেন-দেন এ জামাল উদ্দিনই পরিচালনা করছে। এসব একাউন্ট থেকে দেশের বাইরে টাকা পাচারের পাশাপাশি পেকুয়া ও বাঁশখালীতে জায়গা কেনার পাশাপাশি মাছের প্রজেক্ট নেওয়ারও সত্যতা মিলেছে। জামাল উদ্দিন বর্তমানে রাঙ্গুনিয়ায় সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী হাসান মাহমুদের গ্রামের বাড়ীতে থেকে মন্ত্রী পরিবারের স্থাবর অস্থাবর সকল সম্পদ ও ব্যবসা বাণিজ্যের তদারকী করছেন বলে জানা গেছে।

সুশীল সমাজের দাবী, ফ্যাসিস্টের দোসর এই জামাল উদ্দিনকে গ্রেফতার করে রিমান্ডে আনলে লুটেরা মন্ত্রী হাসান মাহমুদের দেশ নিয়ে ষড়যন্ত্রের বিভিন্ন তথ্য সহ জানা-অজানা অনেক তথ্য জানা যাবে। একই সাথে দুদুকের অনুসন্ধানেও বেরিয়ে আসবে  প্রতারক জামাল উদ্দিনের নামে-বেনামে অবৈধ সম্পদের যাবতীয় তথ্য।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park