1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

“নওগাঁর পুলিশ নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ” পুলিশ সুপার তারিকুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় যোগদান করা নবাগত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিত ভাবে জেলার বিভিন্ন উপজেলার থানা পরিদর্শন করছেন। পরিদর্শনের সময় তিনি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের সঙ্গে কুশল বিনিময় করছেন। শুনছেন সাধারণ মানুষদের নানা সমস্যার কথা।

থানায় গিয়ে হয়রানীমুক্ত পুলিশি সেবা গ্রহণ করতে তিনি মানুষদের উদ্বুদ্ধ করছেন। পুলিশ প্রতিটি মানুষের একজন পরম বন্ধু সেই বিষয়ে পুলিশ ও সেবা গ্রহিতাদের মাঝে এক মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি নিরাপদ নওগাঁ বিনির্মাণের লক্ষ্যে শুরু করা পুলিশের কিছু ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে সুনাম কুড়ানো শুরু করেছেন।

সম্প্রতি পুলিশ সুপার জেলার বদলগাছি থানা পরিদর্শন করেছেন। সেই পরিদর্শন নিয়ে পুলিশ সুপার তার অফিসিয়াল ফেসবুকে বদলগাছি উপজেলা নিয়ে একটি তথ্যবহুল লেখা পোস্ট করেন। লেখাটি হচ্ছে “বদলগাছী” নওগাঁ জেলার একটি প্রাচীন জনপদ এবং পুলিশ থানা। এর আয়তন ২১৩.৯৮বর্গ কিঃমিঃ। জেলার অর্ন্তগত বদলগাছী উপজেলাটি জেলা সদর থেকে ১৫.০০ কিঃমিঃ উত্তরে অবস্থিত। কথিত আছে যে মুদ্রা বিনিময় ব্যবস্থার পূর্বে যখন দ্রব্য সামগ্রী বিনিময় হতো সেটা নওগাঁ জেলার এই স্থানে বিনিময় হতো। দ্রব্য বদল-বদলীর উপর্যুক্ত স্থান হিসেবে কালক্রমে এ স্থানের নাম হয়েছে বদলগাছি। ২৩৭টি গ্রামের সমন্বয়ে গঠিত এই উপজেলায় সোয়া দুই লক্ষ জনগণের বসবাস। বদলগাছী উপজেলা বরেন্দ্র অঞ্চল, তিস্তা পলল ও নিম্ন অঞ্চল বেমিন প্রকৃতি অঞ্চলের অর্ন্তগত সমতল ভূমি দ্বারা গঠিত। এখানে বহুকাল ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির চমৎকার বন্ধন অটুট আছে।

বদলগাছী থানার ইতিহাস বেশ প্রাচীন, যা ব্রিটিশ আমলের শুরুর দিকে, ১৮০৭ সালের দিকে একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি তৎকালীন দিনাজপুর ও পরে বগুড়া জেলার অংশ ছিল। ১৮৯৭ সালে এটি বৃহত্তর রাজশাহী জেলার অধীনে আসে। ১৯৮৩ সালে এটি উপজেলায় উন্নীত হয় এবং বর্তমানে নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

বদলগাছী থানা বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে কাজ করছে এবং এর ইতিহাস ব্রিটিশ আমল থেকেই বিস্তৃত। মূলত পুলিশের থানাকে কেন্দ্র করে এই উপজেলা গড়ে উঠেছে যদিও এখন সেই পুরাতন থানা ভবনের চিহ্ন খুব একটা নেই। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশাসনিক ইউনিট পুলিশের থানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

বদলগাছী থানার অপরাধ বিচিত্রার মধ্যে সাম্প্রতিককালে চুরির ঘটনা, গণপিটুনিতে ডাকাত সদস্যের মৃত্যু, ককটেল বিস্ফোরণ, অপহরণ এবং সরকারি জায়গায় গাছ কাটার মতো অপরাধ ও আইন প্রয়োগের ঘটনাগুলো উল্লেখযোগ্য। তবে এখানে শীতের সময় ট্রেডিশনাল গরু চুরির ঘটনা প্রচুর হয়।

পুলিশ সুপার হিসেবে বদলগাছি থানা পরিদর্শন করলাম। থানা দেখার পর বদলগাছীর প্রাচীন হাটে গেলাম। হাটে সাধারণ মানুষের সাথে কথা বললাম, সাধারণ মানুষের এবং বিক্রেতাদের সাথে থানা এলাকার আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় করলাম। বেশ কিছু লোকজন পুলিশ সম্পর্কে ইতিবাচক মন্তব্য করল, শুনে ভালো লাগলো। হাটের পাশে রয়েছে ঐতিহ্যবাহী বদলগাছি পাইলট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললাম। বিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকায় ছাত্রছাত্রীদের সাথে কথা বলা সম্ভব হলো না। বদলগাছি থানার জনগণের জীবন এবং সম্পদের নিরাপত্তা বিধানে পুলিশকে তৎপরতা বৃদ্ধি নির্দেশনা দিলাম। নওগাঁ জেলা পুলিশ ঐতিহ্যবাহী বদলগাছি থানার সর্বসাধারণের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park