1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে উন্মুক্ত হলো রাণীনগরের রক্তদহ বিল পর্যটন এলাকা ও পাখি পল্লী

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উন্মুক্ত করা হলো নওগাঁর রাণীনগরে জেলার প্রথম পর্যটন এলাকা রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও সৎস্য অভয়াশ্রম। মঙ্গলবার বিকেলে হাতিরপুল এলাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে “রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পরই বিভিন্ন বয়সের দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গন। এসময় জেলা প্রশাসক আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আধুনিকায়ন ও আকর্ষনীয় হিসেবে বিনির্মাণ করার আশ্বাস প্রদান করেন।

 

ঐতিহাসিক রক্তদহ বিলের ঐতিহ্যকে দেশবাসীর কাছে পৌছে দিতে, উপজেলাবাসীর জন্য পরিবার নিয়ে কিছুটা সময় প্রাকৃতিক পরিবেশে অতিবাহিত করতে এবং যান্ত্রিক জীবনে একটু সুস্থ্য বিনোদন পেতেই উপজেলার ঐতিহ্যবাহী হাতিরপুল এলাকাসহ শতবছরের ঐতিহ্য রক্তদহ বিলের সংযোগ খাল রতনডারার দুইপাশের নিরিবিলি পরিবেশকে ঘিরে একটি ছিমছাম বিনোদেন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন। সেই পরিকল্পনার মধ্যে খালের পাড়ের গাছের ফাঁকে ফাঁকে পর্যটকদের বসার জন্য চমৎকার ব্রেঞ্চ, ছবি তোলার জন্য বিভিন্ন রকমের স্থাপনা নির্মাণ, পাখিদের অবাধ বিচরণের জন্য গাছে গাছে পাখিদের বসবাসের বাসা তৈরির হাড়ি স্থাপন, পর্যটকদের সহজেই চলাচলের জন্য পুরো খালের মেঠো রাস্তায় ইট বিছানো, বক ও মাছের নানা প্রতিকৃতি স্থ্াপন, আকর্ষনীয় পরিবেশ সৃষ্টির জন্য নানা প্রজাতির ফুল ও পরিবেশ বান্ধব গাছ রোপন করাসহ নানা পরিকল্পনা গ্রহণ করেন ইউএনও। জেলা প্রশাসক স্যার, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের সার্বিক সহযোগিতাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে সেই গৃহিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন পরিত্যক্ত পড়ে থাকা এলাকায় গড়ে তোলেন রক্তদহ বিল পর্যটন এলাকা, পাখি পল্লী ও মৎস্য অভয়াশ্রম।

 

এমন অসাধারণ ও অভাবনীয় উপহার পেয়ে উপজেলাবাসী দারুন খুশি ও উচ্ছ্বিসিত। উপজেলার কোথাও পরিবার নিয়ে একটু সময় কাটানোর জায়গা ছিলো না। পরিত্যক্ত এমন জায়গাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলায় অন্তত যে কোন মানুষ পরিবার-পরিজন নিয়ে এখন থেকে কিছুটা সময় প্রকৃতির নিরিবিলি পরিবেশের মাঝে অতিবাহিত করতে পারবেন বলে মনে করছেন সচেতন মহল। এমন পর্যটন কেন্দ্র গড়ে তোলায় আগত পর্যটকদের কেন্দ্র করে এই এলাকায় গড়ে উঠবে নতুন নতুন কর্মসংস্থানের। এমন অভাবনীয় স্থাপনা গড়ে তোলায় উপজেলার সকল শ্রেণির মানুষ জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানিয়েছে। আগামীতে এই পর্যটন কেন্দ্রকে আরো আকর্ষনীয় করা ও দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের জন্য পিকনিক স্পর্ট তৈরির পরিকল্পনা গ্রহণ করে দ্রুত সেগুলো বাস্তবায়ন করে এই এলাকাটিকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতি আহবান জানিয়েছেন আগত পর্যটকরা।

 

এদিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের আগত অতিথিরা পুরো পর্যটন এলাকা ঘুরে দেখেন। পরে হাতিরপুল সংলগ্ন স্থানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমিন উপজেলার নানা বিষয়ে ও রক্তদহ বিলের ইতিহাস তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও তার স্ত্রীর পরিবেশন করা একাধিক নৃত্য দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়াও উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীরা গান, নৃত্য ও রক্তদহ বিলের ইতিহাস সম্বলিত কিচ্ছা, শিক্ষার্থীদের পুতুল নাচসহ নানা পরিবেশনা উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফি ফয়সাল তালুকদার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, থানার ওসি মো. তারিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি প্রমুখ।

 

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, সেক্রেটারি শামিনুর ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরে রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্টে অংশ গ্রহণ শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন এবং নৈশ ভোজে অংশগ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park