1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

হাদির মৃত্যুতে উত্তাল চট্টগ্রাম, নিরাপত্তা জোরদার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বন্দর নগরী চট্টগ্রামে তীব্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ এলাকা দুই নম্বর গেইটে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন জুলাই আন্দোলনের কর্মী-সমর্থকরা। বিক্ষূদ্ধ ছাত্র জনতা পুলিশি বাঁধা উপেক্ষা করে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান, ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের মধ্য দিয়ে পরিস্থিতি চরম আকার ধারণ করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ‘ছাত্র-জনতা’র ব্যানারে একদল তরুণ অবস্থান নেয়। হাদির মৃত্যুর প্রতিবাদে তারা আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেয়। প্রথম দফায় পুলিশ তাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পর আবার মিছিল নিয়ে এসে কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে বিক্ষোভকারী ছাত্র জনতা হাইকমিশন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিক্ষোভকারীদের অবস্থানের কারণে খুলশী এলাকার গুরুত্বপূর্ণ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

হাদির মৃত্যুর প্রতিবাদে রাত ১১টার পর নগরের দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্র জনতা এগুতে থাকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যায়। সেখানে প্রথমে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়।

পাঁচলাইশ থানার ওসি জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত রয়েছেন এবং পরে বিস্তারিত জানানো হবে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সাংবাদিকদের বলেন, “প্রথমে আন্দোলন শান্তিপূর্ণ ছিল। পরে একটি উচ্ছৃঙ্খল দল ইট-পাটকেল নিক্ষেপসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। আটক ১২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনপ্রিয় জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী সন্ত্রাসীদের গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

এদিকে হাদির মৃত্যুকে ঘিরে সারারাত ধরে বিক্ষোভের পর চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন ও কার্যালয় ঘিরে নজিরবিহীন নিরাপত্তা নেয়া হয়েছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) ভোর থেকে সহকারী হাইকমিশন ও আশপাশের এলাকা ঘিরে দেখা গেছে সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন সদস্যদের সতর্ক অবস্থান। নগরের খুলশীতে সড়কের একপাশ বন্ধ করে কয়েকশ গজ বেষ্টনী দিয়ে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়। পুরো এলাকা জুড়ে ওড়ানো হয় ড্রোন।

এদিকে সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট।

বর্তমানে নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park