1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ দাবির ফোনালাপ ভাইরাল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

এনামুল হক, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সীমাহীন দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নূরে আলমের বিরুদ্ধে সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তকরণ ও ইএফটি (Electronic Fund Transfer) প্রক্রিয়ায় দফায় দফায় ঘুষ দাবি করার অভিযোগ করেছেন একাধিক শিক্ষক।

 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী শিক্ষকরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

 

অভিযোগে বলা হয়েছে, একজন শিক্ষককে সরকারি বেতন চালু করতে অন্তত দুটি ধাপ অতিক্রম করতে হয়—এমপিও (MPO) ফাইল প্রক্রিয়া এবং ইএফটি (EFT) ফাইল অনুমোদন। এই দুই ধাপেই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ‘খরচ’ নামের একপ্রকার ঘুষ হিসেবে ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হয়। ঘুষ না দিলে ফাইল আটকে রেখে মাসের পর মাস শিক্ষককে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেছেন শিক্ষকরা।

 

স্থানীয় শিক্ষক মহলের ভাষ্য, রূপগঞ্জ উপজেলা যেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নূরে আলমের কাছে ‘সোনার হরিণ’। তদন্তে জানা যায়, তিনি ২০০২ থেকে ২০০৯ সাল পর্যন্ত রূপগঞ্জে দায়িত্ব পালন করেছেন। পরে বদলি হলেও ২০১৩ সালের জুলাই মাসে পুনরায় রূপগঞ্জে যোগ দেন। নানা অভিযোগের কারণে ২০১৬ সালে বদলি হলেও সর্বশেষ ২০২৫ সালের ২৫ মে আবারও রূপগঞ্জে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষক সমাজে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

 

অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের কয়েক মাস পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এক টন সরকারি বই চুরির আলামত পাওয়া যায়। ওই সময় তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

 

এ ছাড়া অভিযোগ রয়েছে, অফিস সহকারী মেহেরুন্নেসার মাধ্যমে ঘুষ বাণিজ্য পরিচালিত হয়। যদিও মেহেরুন্নেসা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

 

প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তরিকুল ইসলাম বলেন, ‘শিক্ষাকে জাতির মেরুদণ্ড মনে করেই আমরা শিক্ষকতা পেশায় এসেছি। কিন্তু নতুন স্কুলে যোগদানের পর এমপিও ফাইল উপজেলায় গেলে ১৫–২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। বাধ্য হয়ে ধার-দেনা করে টাকা দিতে হয়েছে। এখন আবার ইএফটি ফাইলের জন্যও টাকা চাইছে। অনেক শিক্ষকের ৪–৫ মাস বেতন বন্ধ রয়েছে।’

 

আশরাক জুট মিলস আদর্শ জীব বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘ঘুষ না দিলে ফাইল আটকে রাখা হয়। নিয়ম অনুযায়ী কাজ চাইলে বারবার খরচের কথা বলা হয়।’

 

ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আব্দুল মাজীদ বলেন, এভাবে শিক্ষা প্রশাসনে দুর্নীতি চলতে থাকলে শিক্ষক সমাজের সম্মান নষ্ট হবে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নূরে আলম মোবাইল ফোনে বলেন, আমি এসব অভিযোগ সম্পর্কে অবগত নই। জরুরি প্রয়োজনে কথা বলার সময় অনেক কথা হয়। কে কখন কোন অংশ রেকর্ড করে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

 

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাউসার আলী বলেন, শিক্ষা খাতে দুর্নীতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগ সত্য হলে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, আজ সকালে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park