
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
বুধবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিন এর নিকট থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ কাহালু-নন্দীগ্রাম আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী ও বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ইকবাল।
এ সময় এলডিপি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরা, কার্যকরী সদস্য গোলাম রব্বানী, ডাঃ শাহিনুর রহমান শাহিন, এলডিপি কাহালু উপজেলা কমিটির সভাপতি খয়বর আলী, সাধারণ সম্পাদক রাসেল,সহ এলডিপির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply