
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা উপেক্ষা করে একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীর মৃত্যুতে তাঁর এই সংযত, শ্রদ্ধাশীল ও ইতিবাচক মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সজীব ওয়াজেদ জয় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে শোক প্রকাশ করে লিখেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
স্ট্যাটাসে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।
জয়ের ভাষায়-
“দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”
দীর্ঘ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিপ্রেক্ষিতে জয়ের এই বক্তব্যকে অনেকেই ব্যতিক্রমী বলে মনে করছেন। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও নেতৃত্বের স্বীকৃতি দিয়ে আরও লেখেন, “অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন।”
এছাড়া খালেদা জিয়ার ভূমিকা প্রসঙ্গে জয় উল্লেখ করেন, “জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।”
সজীব ওয়াজেদ জয়ের এই স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। দল-মত নির্বিশেষে বহু মানুষ মন্তব্যে এটিকে ‘সুস্থ ও পরিপক্ক রাজনীতির নিদর্শন’ হিসেবে অভিহিত করেছেন। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার অভাবের প্রেক্ষাপটে এমন বক্তব্য বিরল বলেও মন্তব্য করেছেন অনেক নেটিজেন।
স্ট্যাটাসের শেষাংশে খালেদা জিয়ার অনুসারী ও শুভানুধ্যায়ীদের প্রতিও সমবেদনা জানান জয়। তিনি লেখেন, “তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্য একটি ঐক্য ও সংলাপের বার্তা বহন করছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও রাজনৈতিক শিষ্টাচার চর্চার ক্ষেত্রে এটি ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তারা।
V1 CC6? Yeah, that’s the place to be if you’re searching for something different. Check it out, you might like what you find v1 cc6.