1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মোহনগঞ্জে শিক্ষক হাদিছ উদ্দিনের ‘পদত্যাগ’ দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জের সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ মিছিল করে সেই শিক্ষকের পদত্যাগ দাবী করেন।

 

(০২ ফেব্রুয়ারি) রোজ রোববার বেলা-১১টায় শিক্ষার্থীরা স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষক হাদিছ উদ্দিনের অপসারণের দাবিতে “দফা এক একদাবী হাদিছ উদ্দিনের পদত্যাগ দাবী” স্লোগানে বিদ্যালয়ের সামনের মাঠে বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় দশম শ্রেণীর শিক্ষার্থী রাহমনি,পিতু,খুশি,নবম শ্রেণীর শিক্ষার্থী চৈত্রী,দশম শ্রেণীর ছাত্র আরিফ, মোহাম্মদ মাহি, শ্রাবণ সহ সকল শিক্ষার্থীরা জানান,যে হাদিছ স্যার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিডিও ফুটেজ দেখে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে’।

 

উল্লেখ্যঃ এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ৫ নং সমাজ সহিলদেও ইউনিয়নের সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ উদ্দিনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

 

স্থানীয় লোকজন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হাদিছ উদ্দিন পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে এক ছাত্রীকে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেন।

 

এমন একটি কল রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকের অপসারণের দাবিতে ( ২৬ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়।

 

শিক্ষার্থীরা জানান, সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিন শিক্ষার্থীদেরকে তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করেন। অন্যথায় ফেল করানোর হুমকি দেন। এতে অনেক শিক্ষার্থী বিদ্যালয় থেকে চলে গেছে। এছাড়া ছাত্রীদের সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দিয়ে কুপ্রস্তাব দেন।

 

দ্রুত ওই শিক্ষকের অপসারণ না করা হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন শিক্ষার্থীরা। শিক্ষক হাদিছ উদ্দিনকে বিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীরা। অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক হাদিছ উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করেন জানান, ‘এসব ষড়যন্ত্র। অডিও কল রেকর্ডটিকে এআই দিয়ে এডিট করে তৈরি করা হয়েছে।’

 

ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘কল রেকর্ডটি এডিট নয়, এটি সত্যি।

 

শিক্ষক হাদিছ উদ্দিনের সাথে পরীক্ষার বিষয় নিয়ে কথা বললে তিনি আমাকে কুপ্রস্তাব দেন। কল রেকর্ডটি কিছুদিন আগের। ওই ঘটনায় আমি স্কুলে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু কোন বিচার পাইনি।’

 

এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সমাজ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জুয়েল আহমেদ জানান, ‘আমি জেলায় মিটিং এ আছি। বিষয়টি খোঁজ নেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park