1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান; বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

শহীদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁ জেলার স্বনামধন্য সাংবাদিক সংগঠন “বদলগাছী উপজেলা প্রেসক্লাব” এর নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন। ক্লাবের সাধারণ সদস্য ও সিনিয়র সাংবাদিক এনামুল কবীর এনাম এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সামিউল মাসুম সৈকতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জননেতা ফজলে হুদা বাবুল ও ঐতিহাসিক বৌদ্ধবিহার পাহাড়পুরের কাস্টোডিয়ান মো. ফজলুল করিম আরজু।

স্বাগত বক্তব্যে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। “সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বদলগাছী উপজেলা প্রেসক্লাব সবসময় গঠনমূলক ভূমিকা রাখবে এবং জনস্বার্থে কাজ করবে।”

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, প্রতিষ্ঠার মূল লক্ষ্য হচ্ছে-সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, সাংবাদিকতা কোনো পেশা নয়, এটি একটি দায়িত্ব, রাষ্ট্র, সমাজ ও সাধারণ মানুষের প্রতি অঙ্গীকার। আমাদের উদ্দেশ্য হলো, সংবাদ পরিবেশনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা। অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাহসী ও যুক্তিনির্ভর ভূমিকা পালন করা, সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের নৈতিকতা ও দক্ষতায় গড়ে তোলা হবে। আগামীর পরিকল্পনায় আমরা চাই, বদলগাছী উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরে প্রশাসনকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। বদলগাছী উপজেলা প্রেসক্লাব স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।”

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা জনাব ফজলে হুদা বাবুল বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। গণতন্ত্র, মানুষের অধিকার ও সত্য প্রকাশে সাংবাদিকদের সাহসী ভূমিকা অপরিসীম। প্রেসক্লাবকে দল-মতের ঊর্ধ্বে থেকে মানুষের পক্ষে কাজ করতে হবে।” আপনারা গঠনমূলক সমালোচনা করবেন যাতে আমাদের ভুলত্রুটি সংশোধন করে সমাজের জন্য ভালো কাজ করতে পারি। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গলার্থে কাজ করার জন্য সাংবাদিকদের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে ক্রেস্ট বিতরণ করা হয়। পরে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মাঝে উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park