1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বদলগাছীতে উপকারভোগীদের টাকা নিয়ে উধাও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা দুলাল-সুইটি দম্পতি

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি,

নওগাঁর বদলগাছীতে মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) নতুন নাম ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) আওতাধীন গরীব, অসহায় ও দুস্থ ২৬১জন উপকারভোগীর দুই বছরের জমানো সঞ্চয়ের প্রায় ১৩ লক্ষ ৭৮ হাজার ৮০ টাকা নিয়ে উধাও হয়েছে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা দুলাল হোসেন ও তার স্ত্রী সুইটি বেগম। দুলাল হোসেন ও দুলালের স্ত্রী সুইটি বেগম পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত ছিলেন। দুলাল হোসেন একই ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের সুজাউলের ছেলে ও সুইটি বেগম দুলালের স্ত্রী।

জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) নতুন নাম ভালনারেবল উইমেন বেনিফিটের (ভিডব্লিউবি) আওতাধীন পাহাড়পুর ইউনিয়নের ২৬১জন গরীব, অসহায় ও দুস্থ উপকারভোগীর দুই বছরের জমানো সঞ্চয়ের টাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বাক্ষরিত শিডিউল মোতাবেক গত ২৬শে জানুয়ারী (রবিবার থেকে ২৮শে জানুয়ারী মঙ্গলবার) তারিখের মধ্যে উপকারভোগীদের ফেরত দেওয়ার জন্য পরিষদে একটি চিঠি দেন। টাকা ফেরতের তারিখ জানার পরই গত ২৫শে জানুয়ারী (শনিবার) সকাল থেকেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি বন্ধ পাওয়া যায়। উদ্যোক্তা দুলাল হোসেনের কোনও খোঁজ পাওয়া যায় না। এ বিষয়ে পাহাড়পুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত মো. মিজানুর রহমান (কিশোর) গত ২৭শে জানুয়ারি (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এর আগে উপকারভোগীদের সঞ্চয়ের টাকা জমা হতো ডাচবাংলা এজেন্ট ব্যাংকে। পরে বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের উদ্যোক্তারা ইউএনও’র সাথে আলোচনা করে বলছে আমরা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কাজ করি আমাদেরও এজেন্ট ব্যাংকিং আছে। আমরা যদি উপকারভোগীদের প্রতি মাসের সঞ্চয়ের টাকাগুলো জমা করতাম তাহলে আমরা কিছু লাভবান হতাম। সেই কথা বিবেচনা করে ইউএনও’র অনুমতি নিয়ে এবং তাঁর নির্দেশনায় উদ্যোক্তাদের যে ব্যাংকে এজেন্ট আছে সেই এজেন্ট ব্যাংকে টাকা জমা রাখতে বলে।

উদ্যোক্তা দুলাল হোসেন এনআরবিসি ব্যাংকের এজেন্ট ছিলেন সে ওখানে টাকা জমা দিয়ে আসতো বলে জেনেছি। দুলাল হোসেন উপকারভোগীদের কাছ থেকে প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা নিয়ে কার্ডে লেখে দিতো। আর সেই কার্ড দেখে আমরা চাল দিতাম।

এই ইউনিয়নে মোট ২৬১জন ভিজিডির উপকারভোগী আছে। তারা প্রতিমাসে জনপ্রতি ২২০ টাকা করে জমা রাখতো। সে মোতাবেক দুই বছরে জনপ্রতি জমা হয়ে ছিলো ৫২৮০ টাকা। ২৬১ জন উপকারভোগীর জমাকৃত মোট টাকার পরিমাণ ১৩ লক্ষ ৭৮ হাজার ৮০ টাকা। আর এই টাকা ফেরত দিতে হবে সেই খবর পেয়েই গত ২৪ শে জানুয়ারী রাত থেকে তারা নিখোঁজ হয়।

 

সরেজমিনে বদলগাছীর পাহাড়পুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউনিয়নের ডিজিটাল ইনফরমেশন সেন্টার (তথ্য সেবাকেন্দ্র) টি বন্ধ রয়েছে। বন্ধের বিষয়ে জানতে চাইলে স্থানায়ীরা জানান, গত ২৫শে জানুয়ারী থেকে উদ্যোক্তা এই ঘর খোলেনি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। আমরা শুনেছি যে উপকারভোগীদের জমানো টাকা নিয়ে পালিয়ে গেছে দুলাল ও তার স্ত্রী। তারা আরও জানান, দুলাল ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত মো. মিজানুর রহমান কিশোরের কাছের মানুষ হওয়ায় উদ্যোক্তা দুলাল হোসেন ও তার স্ত্রী সুইটি বেগমের কোন কাজই তদারকি করেন না ইউনিয়ন পরিষদ সচিব ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ।

আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইউনিয়নের ২৬১জন দুস্থ, গরীব, অসহায় মহিলা উপকারভোগীর জমানো টাকা উপকারভোগীদের নিজস্ব একাউন্টে জমা না করে আত্মসাত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, উদ্যোক্তা দুলাল আর করিম উদ্দিন (চয়েন) মেম্বার ওদের বাড়ি পাশাপাশি। এতে চেয়ারম্যানও জড়িত আছে। চেয়ারম্যান ও মেম্বাররা এদের হাতে আছে।

 

উদ্যোক্তার বিষয়ে পাহাড়পুর ইউপি সদস্য করিম উদ্দিন চয়েন বলেন, ২৬১ জনের টাকা নিয়ে পালিয়ে গেছে। সব বইয়ের ফটোকপি নিয়ে গেলে মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে সঠিক তথ্য জানাতে পারবো।

কিছু এলাকাবাসীর অভিযোগ যে আপনি ঐ ছেলেকে পালাতে সাহায্য করেছেন এমন প্রশ্নে তিনি বলেন, এটা ডাসা মিথ্যা কথা। একবারে মিথ্যা কথা। আমার সাথে তার কোনো ঐ রকম অফিসিয়াল ভাবে সম্পর্ক নাই। আমি কেন তাকে সাহায্য করবো। আমার স্বার্থ কোথায়। এটা হল বড় বিষয়। যদি এটা কেউ বলে তা উদ্দেশ্য প্রণোদিত ও হিংসামূলক। আমার যে রাজনৈতিক ক্যারিয়ার আছে এটা ক্ষুন্ন করার জন্য তারা বলতে পারে।

বদলগাছী এনআরবিসি ব্যাংক সূত্র জানায়, পাহাড়পুর ইউনিয়নের ভিজিডি’র আওতাধীন দুইশত মতো ব্যাংকে একাউন্ট আছে। এই একাউন্ট গুলোতে নাম মাত্র টাকা জমা আছে যা একাউন্ট খোলার সময় রাখা হয়েছিলো।

ব্যাংকে টাকা জমা হচ্ছে কি না এর তদারকি বিষয়ে জানতে চাইলে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী শাহাব উদ্দীন বলেন, আগে ওই ভাবে কখনো প্রয়োজন পড়েনি। এর আগে প্রথমে এনজিও ও মহিলা বিষয়কের যৌথ স্বাক্ষরে একাউন্ট থাকতো, আর সেই একাউন্টে উপকারভোগীদের সঞ্চয়ের টাকা জমা হতো । তখন এনজিও’র লোক এসে সরাসরি টাকা নিতো। যার কারণে ওইভাবে তদারকি করা হয় না। আমরা শুধু দেখি সঞ্চয় দিয়েছে কি না, গ্রাহকরা সঞ্চয় দিয়ে চাল নিচ্ছে কি না। ইউএনও স্যারের নির্দেশনায় ব্যাংক যেহেতু এজেন্ট দিয়ে দিয়েছে। সে ব্যাংকে কখন টাকা জমা করেছে সেটা জানি না।

উদ্যোক্তা কত টাকা নিয়ে পালিয়েছে বলে জানতে চাইলে পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসনাত মো.  মিজানুর রহমান (কিশোর) বলেন, ৭ থেকে ৮লাখ হবে। আর ২৬১ জন সবাই তো প্রতিমাসে টাকা দেয় নি। প্রতিমাসে উপকারভোগীরা জনপ্রতি ২২০ টাকা করে জমা রাখার কথা ছিলো। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বিষয়ে ইউএনও’র কাছে একটি দরখাস্ত করা হয়েছে। এখনও মনে হয় মামলা রেকর্ড হয়নি।

এবিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ বলেন, উপকারভোগীদের ২২০ টাকা জমা  কার্ডে জমা করেন উদ্যোক্তা। আর জমার সেই কার্ড দেখে চাল বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা। আমরা শুনে ছিলাম প্রত্যেক মহিলার নামে আলাদা আলাদা একাউন্ট খোলা আছে। আমরা ব্যাংকে তথ্য নিলাম ২০৩/২০৪টা একাউন্ট রয়েছে। আমরা যখন উপকারভোগীদের জমানো টাকা তাঁদের মাঝে বিতরণের জন্য পরিষদকে চিঠি দিলাম ওই সময়ও যোগাযোগ সব ঠিক ছিলো। ২৬ তারিখে গিয়ে দেখা গেলো সেই উদ্যোক্তা নাই।উপকারভোগীদের নামে ব্যাংকে টাকা জমা হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি ও খোঁজ নেওয়ার দায়িত্ব তো আপনার বলে প্রশ্ন করলে তিনি বলেন, উদ্যোক্তা চেয়ারম্যানের আপন লোক। আর চেয়ারম্যানের আপন লোকছাড়া প্রতিটা ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা কমই আছে। তাই সেইভাবে কোনও খোঁজ-খবর নেওয়া হয়নি। এজন্য আমি দুঃখিত।

 

বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী বলেন, এবিষয়ে একটি অভিযোগ হয়েছে। তাকে ধরার জন্য লোক পাঠিয়েছিলাম। শুনলাম সে নাকি বাহিরে চলে গেছে। এখনো মামলা হয়নি।

এ বিষয়ে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park