1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপন, ‘মিট অ্যান্ড গ্রিট’ ও সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অগ্রযাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম এবং নিউ আমেরিকান উইমেন’স ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের তিন দশক উৎযাপনের এক বর্ণাঢ্য বার্ষিক ডিনার ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। গত রবিবার,১১ জানুয়ারী ২০২৬,সন্ধ্যা সাডে ৬টায় কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে আয়োজিত এ আয়োজনে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের মিলনমেলা বসে।খবর আইবিএননিউজ।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী আলভান চৌধুরী। উপস্থিত সবাই দাঁড়িয়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম এবং নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নবনির্বাচিত সভাপতি আহনাফ আলম। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মুলধারার রাজনীতিক মোরশেদ আলম।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউএস কংগ্রেস মেম্বার গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি ও জন ল্যু, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, স্টিভেন রাগা ও ক্যাটালিনা ক্রুজ, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার লিন্ডা লি, সান্ড্রা উং ও শেখর কৃষ্ণান, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র ও কাউন্সিল মেম্বার শিপা উদ্দিনসহ মূলধারার বহু রাজনৈতিক নেতা।

পাশাপাশি বক্তব্য দেন মূলধারার লেবার লিডার রাজনীতিক মাফ মিবাহ উদ্দীন, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা ফাহাদ সোলায়মান, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, ড. দিলীপ নাথ, রিপাবলিকান পার্টির নেতা নাসির আলী খান পল, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মেরাজ, স্টেট কমিটি মেম্বার জামিলা উদ্দীন, সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকনসহ আরও অনেকে।

বক্তারা যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের সম্পৃক্ততা বৃদ্ধিতে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোরশেদ আলমের ভূমিকা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, সংগঠিত রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমেই বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নিজেদের অধিকার ও অবস্থান আরও শক্তিশালী করতে পারবে। এ সময় বাংলাদেশি কমিউনিটির সামাজিক ও অর্থনৈতিক অবদানের ভূয়সী প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে সমাজ, রাজনীতি, ব্যবসা ও মানবসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, অ্যাসেম্বলি মেম্বার জেসিকা গঞ্জালেস রোহাস, আয়েশা সিদ্দিকা নওরিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল বেহেদু, মিয়া বাশার, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আমিন মেহেদী, সেলিনা শারমিন এবং বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইনকে। এছাড়া বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয় আহসান উদ্দিন (এহসান জুয়েল) এবং অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন (আসো)কে।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সমর্থন ও সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোরশেদ আলম, সভাপতি আহনাফ আলম, নিউ আমেরিকান ইয়ুথ ফোরামের সভাপতি নুসরাত আলম, নিউ আমেরিকান উইমেন’স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান, নির্বাহী উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা, কর্মকর্তা রাব্বি সৈয়দ, আনজাম সিদ্দিকী রাফি, জে মোল্লা সানি, জাপনিত সিং, ভাইস প্রেসিডেন্ট মুশরাত শাহীন অনুভা, শাহ ফারুকসহ আয়োজক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এ আয়োজনে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন, যা নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের ঐক্য ও রাজনৈতিক সক্ষমতার শক্ত বার্তা বহন করে।শেষে সবাইকে নৈশভোজে আপ‍্যায়ন করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park