
নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি থাকবে।
সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা চার দিন কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া, আগামী ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতেই এসব ছুটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
নির্ধারিত ছুটি যথাযথভাবে কার্যকর করতে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
Leave a Reply