
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটাই তারেক রহমানের প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা।
ইশতেহারে দেশের প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি তথাকথিত ‘ফ্যাসিস্ট আমলে’ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের আশ্বাস এবং এর আগে ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়।
বাংলাদেশে এ পর্যন্ত ১২টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সব নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ছিল না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলটির নেতৃত্ব দেন তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে দলীয় নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া এবং তিনিই তখনকার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছিলেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বয়কট করায় সে সময় ইশতেহার ঘোষণা করা হয়নি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও কারাবন্দী থাকায় খালেদা জিয়ার পক্ষে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি বয়কট করে।
এই প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি ইশতেহার উপস্থাপনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Alright, ready to jump into some games? p777gamelogin might be your spot. Easy to get logged in, no fuss. Find it at p777gamelogin