
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
সংস্কৃতি, ঐতিহ্য ও সুস্থ বিনোদনের বার্তা নিয়ে নওগাঁর বদলগাছীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহীদ ওসমান হাদী কালচারাল সোসাইটির উদ্যোগে শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত, কাওয়ালি ও নাটকসহ স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এসব পরিবেশন করেন কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আগত “ব্যতিক্রম সাহিত্য-সাংস্কৃতিক জোটের শিল্পীরা, যারা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত। কাওয়ালি দল তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও ইসলামী সংগীত পরিবেশন করেন।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আয়োজকেরা জানান, সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা ও উপস্থিতির জন্য আয়োজক সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়।
P666game has some sick options. The site is really easy to use. I’ve been winning lots now. You can win at p666game!!!