
আজহারুল ইসলাম, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মোহনগঞ্জের ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে গরীব অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ( ৩ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার তেতুলিয়া গ্রামের তেতুলিয়া বাজারে এলাকার শীতার্তদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মরহুম মোঃ আব্দুর রশিদ চৌধুরীর তিন ছেলে মোঃ মাসুদ পারভেজ ( জুয়েল চৌধুরী) মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ ও ডাঃ মামুনুর রশিদ চৌধুরীর অর্থায়নে এই শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় মোঃ মাসুদ পারভেজ ( জুয়েল চৌধুরী ) , মেজর জেনারেল মোঃ নাসিম পারভেজ , ডাঃ মামুনুর রশিদ চৌধুরীসহ সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বিআরডিবি চেয়ারম্যান মোঃ জহিরুল আলম শেখ, প্রেস ক্লাবের সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রুবেল চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া।
Leave a Reply