
নিজস্ব প্রতিবেদক,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের ভূমিধ্বস বিজয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিল ৪লক্ষ ৩৬ হাজার ৯০২ এবং ভোট কেন্দ্র ছিল ১৪২ টি। সবকটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ফজলে হুদা বাবুল ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী মাহফুজুর রহমান পান ১ লাখ ১৭ হাজার ৮৩৮ ভোট। তিনি ৪৭ হাজার ৮০৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হন।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং নারী ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতরে ও বাইরে দায়িত্ব পালন করেন এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগে এ আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল এবং প্রচারণা ঘিরে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনার সময় সমর্থকদের মধ্যে আগ্রহ ও উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ফজলে হুদা বাবুল ৪৯ হাজার ৩৮৮ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন।
Leave a Reply