1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

পাঠক সৃষ্টি করছে রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ গ্রামীণ পাঠাগার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

একটি পাঠাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। সেই ভান্ডার থেকে নিজের ইচ্ছে মাফিক পছন্দের বই পড়ে সকল বয়সের পাঠকের বই পড়ার খোরাক পূরণে যোগান দিয়ে আসছে নওগাঁর রাণীনগরের দাউদপুর-বেলোবাড়ি একতা সংঘ পাঠাগার। পাঠাগারের পথচলার দুই মাসের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গ্রামের সকল শ্রেণির বই পিপাসু পাঠকদের কাছে। ইতিমধ্যেই পাঠাগারের তালিকায় জমা হয়েছে ৭শ থেকে ৮শ বই। ১০হাজারের বেশি বই সংগ্রহের পরিকল্পনার কথা জানান পাঠাগারের উপদেষ্টা মনোয়ার হোসেন তোতা।

 

গ্রামীণ পাঁকা সড়ক ধরে যেতেই চোখে পড়বে একটি ঘরে বসে বিভিন্ন বয়সের পাঠকরা মনযোগ দিয়ে পছন্দের বই পড়ছেন। কেউ নিজের শিক্ষা প্রতিষ্ঠানের বই আবার কেউ উপন্যাসের বই পড়ছে। ছোটরা বিভিন্ন কবিতা-ছড়ার বই পড়ছে। তবে শুক্রবার ও শনিবার পাঠাগারে পাঠকদের ভিড় বেশি হয়। এছাড়া প্রতিদিনই পাঠকরা পাঠাগারে এসে কিছুটা সময় হলেও বই পড়ে। পাঠাগারের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষদের বইপ্রীতি বৃদ্ধি পাচ্ছে। এলাকার বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পাঠাগারটি দিন দিন সমৃদ্ধশালী হয়ে উঠছে।

 

পাঠক সুজাউদ্দৌলা মিরাজ জানান নিরিবিলি পরিবেশে নিজের পছন্দের বই পড়তে হলে এই পাঠাগারের কোন বিকল্প নেই। পাঠাগারে হরেক রকমের লেখক, কবি, সাহিত্যিকসহ বিশ্বের বড় বড় লেখকদের বই এই পাঠাগারে রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের ধাপটি পাকাপোক্ত করতে হলে এবং বর্তমানের প্রতিযোগিতামূলক চাকরীর বাজারে একজন শিক্ষার্থী মেধার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে পাঠ্যপুস্তকের বাহিরে বেশি বেশি বই পড়ার কোন বিকল্প নেই। একজন শিক্ষার্থীর সকল শ্রেণির বই কেনার মতো সামর্থ নাও হতে পারে কিন্তু একটি পাঠাগারে এসে সকল প্রকারের বই পড়ার সুযোগ রয়েছে। তাই অযথা সময় নষ্ট না করে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে বেরিয়ে এসে প্রতিটি মানুষই উচিত অন্তত দিনে একটি ঘন্টা হলেও পাঠাগারে এসে বই পড়া।

 

পাঠাগারের উপদেষ্টা ও বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা জানান একজন মানুষের পরম বন্ধু হচ্ছে বই। বই মানুষকে ধোকা দেয় না বরং জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। আমরা সব সময় শহরকে নিয়েই ভাবি। গ্রামের অনেক বই পিপাসু পাঠক রয়েছেন যারা হাতের কাছে ইচ্ছে মাফিক বই না পাওয়ার কারণে পড়তে পারেন না। আবার গ্রামের অনেক গরীব-অসহায় মেধাবী শিক্ষার্থীরা বই কেনার অভাবে পড়তে পাওে না। বর্তমান প্রজন্মদের অধিকাংশই বিশ্বের বিখ্যাত মনিরিষীদের জীবনী সম্পর্কে জানে না। আবার অনেকের ইচ্ছে থাকলেও দামী লেখকদের বই কিনে পড়তে পারেন না। আগামীতে মেধাবী জাতি পেতে হলে নিজের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন লেখকদের নানা ধরণের বই পড়ার অভ্যাস করতে হবে। বিশ্বের সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বেশি বেশি বই পড়ার কোন বিকল্প নেই। এমন বিষয়গুলোকে সামনে রেখে অত্র অঞ্চলের সকল শ্রেণিপেশার মানুষদের সহযোগিতা নিয়ে প্রত্যন্ত গ্রামে এই পাঠাগার তৈরি করা।

 

এছাড়া বিভিন্ন শ্রেণির ব্যাকরণ, নোট বইসহ বিভিন্ন ধরণের বই পাঠাগারে রাখা হচ্ছে যেন কোন অসহায়-গরীব শিক্ষার্থী পাঠাগারে এসে তার শ্রেণির পড়া তৈরি করতে পারে। বিখ্যাত ব্যক্তিদের জীবনী থেকে একজন শিক্ষার্থীর অনেক কিছু পাওয়ার আছে। তাই দেশ ও বিদেশের বিখ্যাত ব্যক্তিদের জীবনীর উপর অনেক বই পাঠাগারে রাখা হয়েছে যেন একজন পাঠক সেই বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়ে ভালো কিছু গ্রহণ করতে পারেন। প্রতিনিয়তই পাঠাগার প্রেমী কোন না কোন ব্যক্তির দেয়া উপহার বই পাঠাগারের বইয়ের তালিকায় যুক্ত হচ্ছে। পাঠক সময়ের স্বল্পতার কারণে পছন্দের বই পড়তে না পারলে পাঠাগারের রেজিস্ট্রারে স্বাক্ষরের মাধ্যমে বই বাড়িতে নিয়েও পড়তে পারেন। একসময় উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে এই পাঠাগারের শাখা তৈরির পরিকল্পনাও রয়েছে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে একসময় গ্রামের এই পাঠাগারটি উপজেলা তথা দেশের মানুষের কাছে একটি আদর্শ পাঠাগার হিসেবে পরিচিতি পাবে এমনই আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park