
লালমনিরহাটপ্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাট সদর উপজেলা সফরে গিয়ে দলীয় নেতাকর্মী, সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষের শুভেচ্ছায় সিক্ত হন। তিন দিনের এই সফরের মধ্যেই আওয়ামী লীগের দুই নেতার ফুলেল শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের লালমনিরহাট সার্কিট হাউস এ গিয়ে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ সারোয়ার আলম মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিলেন।
পরে ওই শুভেচ্ছা জানানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার কেউ কেউ এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ওই দুই নেতা অবস্থান পরিবর্তন করেছেন এবং নিজেদের স্বার্থে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে এ বিষয়ে মন্তব্য জানতে সংশ্লিষ্ট দুই নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘মন্ত্রী আসাদুল হাবিব দুলু শুধু একটি দলের নন, তিনি সবার মন্ত্রী। তাঁকে শুভেচ্ছা জানানো যে কেউ করতে পারেন। আইনের দৃষ্টিতে কারও কোনো অপরাধ থাকলে সেটি প্রশাসন দেখবে।’
উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষাপটে দলটির নেতাদের এ ধরনের প্রকাশ্য উপস্থিতি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রিক রাজনীতির এই প্রেক্ষাপটেই ঘটনাটি বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।
Bet558casino… Now this is a site I keep coming back to. Offers a range of classic and new games, so keeps things fresh! Check it out here: bet558casino