
নিজস্ব প্রতিবেদক, বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সম্মিলিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ (সোমবার) বিকেলে উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বদলগাছী সদর ইউনিয়ন শাখা এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. জুবায়ের আল মাহমুদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার এইচআরডি ও পাঠাগার সম্পাদক মো. শামীম রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা মো. নাছির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা রমজান মাসের শিক্ষা, আত্মশুদ্ধি এবং নৈতিকতা চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে ন্যায়নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুল্লাহ আল গালিব। এ সময় রাজেক রেজভি, বদলগাছী সদর ইউনিয়ন ছাত্রশিবিরসহ উপজেলার বিভিন্ন এলাকার সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে সম্মিলিত ইফতার অনুষ্ঠিত হয়।
Leave a Reply