1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

নওগাঁ সদর ইউএনও অফিসের বাক্স ভেঙ্গে দরপত্র লুটের ঘটনায় নিরব প্রশাসন ॥ জড়িতরা ধরাছোঁয়ার বাহিরে

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর ইউএনও অফিসের সামনে থেকে প্রকাশ্যে হাতুরি দিয়ে বাক্স ভেঙ্গে জলমহাল ইজারার দরপত্র লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন পার হলেও পুলিশ যেমন সকল আমাসীদের এখন পর্যন্ত আটক করতে পারেনি তেমনি ভাবে উপজেলা প্রশাসনের নিবর ভ’মিকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দিনে-দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে প্রকাশ্যে বাক্স ভেঙ্গে দরপত্র লুট করার ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

 

গত রোববার (২রা ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও অফিসের দ্বিতীয় তলার লোকজনকে জিম্মি করে লোহার রড ও হাতুড়ি দিয়ে বাক্স ভেঙ্গে রক্ষিত দরপত্রগুলো ছিনিয়ে নিয়ে যায় কতিপয় দুর্বৃত্তরা। এমন ঘটনায় শুরু হয় আলোচনা-সমালোচনা। সরকারের জনগুরুত্বপূর্ণ এমন অফিসের নিরাপত্তা নিয়ে এবং দায়িত্বরত ব্যক্তিদের ভ’মিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন দরপত্র জমা দানের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারপরও সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মামলার প্রেক্ষিতে গত রোববার শাহজাহান নামের একজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

অপরদিকে ওই দিন রাতেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা ফয়শাল মাহমুদ পলাশ বাদি হয়ে দশজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। এমন ঘটনার পর এখন পর্যন্ত প্রশাসনের শক্তিশালী দৃশ্যমান পদক্ষেপ গ্রহণে কালক্ষেপন করায় এবং কতটুকু স্বচ্ছতার মাধ্যমে পরবর্তি জলমহাল ইজারা প্রদানের কার্যক্রম সম্পন্ন করা হবে সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার জলমহালগুলো ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করা হয়। সেই মোতাবেক গত ২৯ জানুয়ারি থেকে দরপত্র জমা নেওয়া হচ্ছিল। এবং গত রোববার ০২ ফেব্রুয়ারি ছিল জমাদানের শেষ তারিখ। কিন্তু হঠাৎ করে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে কালীপুর এলাকার সাইদুল, দয়ালের মোড়ের সাজু, কোমাইগাড়ীর শাহজাহান, হাট-নওগাঁর ফারুক, কালীতলা কাঠহাটি এলাকার শ্যামল, হাট-নওগাঁর এরশাদ, মাস্টারপাড়ার হাসিবুল, দয়ালের মোড়ের নিশান, হাট-নওগাঁর আব্দুর রশিদ এবং একই এলাকার ইয়াছিন আলীসহ অজ্ঞাত আরও ১০-১৫জন সদর উপজেলা পরিষদের ভিতরে প্রবেশ করে। তাদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ি নিয়ে দো-তলায় ইউএনও অফিসের সামনে গিয়ে বারান্দায় রক্ষিত দরপত্র জমাদানের কাঠের বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দেওয়ার চেষ্টা করলে উপ-প্রশাসনিক কর্মকর্তা ফয়শাল মাহমুদ পলাশ ও এমদাদুর রহমান জুয়েলসহ এসএম সিরাজুল ইসলাম নামের অপর একজনকে একটি রুমে আটকিয়ে রাখে। এরপর তাদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ি দিয়ে দরপত্র রাখার কাঠের বাক্সটি ভেঙে জমাকৃত জলমহালের সকল দরপত্র বস্তায় করে নিয়ে যায়। পরে বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওই দিন রাতেই থানায় এজাহার দায়ের করা হয়েছে।

 

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিক মুঠোফোনে বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে শাহজাহান নামের এজাহার নামীয় এক আসামিকে গ্রেপ্তার করে তাকে আদালতের মাধ্যমে জেলহাচতে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।

 

সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন বলেন, এমন এঘটনায় থানায় মামলা করা হয়েছে। আসামীদের আটকের চেস্টা পুলিশ অব্যাহত রেখেছে। মামলার পর আসামীদের আটক করার দায়িত্ব পুলিশ বাহিনীর। এছাড়া দরপত্রগুলোর উদ্ধার কার্যক্রম চলমান আছে। অনলাইনে সকল আবেদন সংরক্ষিত থাকার কারণে জলমহাল ইজারা প্রদানের জন্য দরপত্র জমার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park