1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

ঈদকে সামনে রেখে সেমাই বাজারে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নিম্নমানের লাচ্ছা সেমাইয়ে সয়লাব হয়ে উঠেছে বাজার। আকর্ষণীয় ও চকচকে মোড়কে এসব সেমাই বিক্রি হলেও এর গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া ও নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাই উচ্চমূল্যে বিক্রি করে প্রতারণার শিকার করা হচ্ছে সাধারণ ক্রেতাদের।
স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা যায়, তারাগঞ্জ বাজার, কুর্শা বাজার, হাড়িয়ারকুঠি বাজার ও ইকরচালী বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ঈদকে সামনে রেখে লাচ্ছা সেমাইয়ের বিপুল সরবরাহ দেখা গেছে। বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে রঙিন ও আকর্ষণীয় প্যাকেটে এসব সেমাই বিক্রি করা হচ্ছে। তবে অনেক ক্ষেত্রেই প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঠিক তথ্য উল্লেখ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বিক্রি হওয়া এসব সেমাইয়ের বড় একটি অংশ নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম এলাকায় ছোট ছোট কারখানায় তৈরি করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই এসব কারখানায় সেমাই তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। অনেক জায়গায় খোলা আকাশের নিচে কিংবা অপরিষ্কার ঘরে সেমাই তৈরি করে শুকানো হচ্ছে, যেখানে ধুলাবালি, মাছি ও বিভিন্ন পোকামাকড়ের সংস্পর্শে আসছে খাদ্যপণ্যটি।


প্যাকেটের গায়ে অনেক ক্ষেত্রে ‘ঘি ও ডালডায় ভাজা’ লেখা থাকলেও বাস্তবে অধিকাংশ সেমাই ভাজা হচ্ছে নিম্নমানের পাম তেলে-এমন অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা। তাদের দাবি, এসব তেলে ভাজা সেমাই দেখতে সুন্দর হলেও স্বাদ ও গুণগত মানে অনেকটাই নিম্নমানের। এতে যেমন খাবারের স্বাদ নষ্ট হচ্ছে, তেমনি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করছে।
তারাগঞ্জ বাজারের কয়েকজন ক্রেতা জানান, ঈদকে সামনে রেখে তারা পরিবার-পরিজনের জন্য ভালো মানের সেমাই কিনতে চান। কিন্তু বাজারে কোনটি আসল আর কোনটি নিম্নমানের-তা বোঝা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় নামী ব্র্যান্ডের মতো প্যাকেট ব্যবহার করে নিম্নমানের সেমাই বাজারে ছাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী।
আরও অভিযোগ রয়েছে, অনেক প্যাকেটের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর সিলমোহর ব্যবহার করা হলেও সেগুলোর বেশিরভাগই নকল। এতে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং নিম্নমানের পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে মনে করছেন সচেতন মহল।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ বলেন, “নিম্নমানের বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি লাচ্ছা সেমাই খেলে মানুষের শরীরে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। অনেক সময় সেমাই তৈরির সময় পাম অয়েল, কৃত্রিম রং এমনকি টেক্সটাইল ডাই (কাপড়ের রং) ব্যবহার করা হয়, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

তিনি আরও বলেন, “এ ধরনের উপাদান দিয়ে তৈরি খাদ্যপণ্য দীর্ঘদিন খেলে লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই ক্রেতাদের উচিত সচেতন হয়ে মানসম্মত ও অনুমোদিত প্রতিষ্ঠানের পণ্য কেনা।”
এদিকে সচেতন ভোক্তারা অভিযোগ করেছেন, বাজারে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যাতে নিম্নমানের খাদ্যপণ্য বাজারে প্রবেশ করতে না পারে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি থাকলে নিম্নমানের সেমাই উৎপাদন ও বিক্রি অনেকাংশেই কমে আসবে। একই সঙ্গে ক্রেতাদের সচেতনতা বাড়ানোও জরুরি বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park