1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

নওগাঁ জেলা প্রেস ক্লাব দখলের অভিযোগ, উত্তেজনা ও পাল্টাপাল্টি দাবি

  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা প্রেস ক্লাবের তালা ভেঙে ভবন দখলের অভিযোগ উঠেছে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বহিরাগত লোকজন নিয়ে তারা জোরপূর্বক তালা ভেঙে ক্লাব ভবনে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে প্রেস ক্লাবের নিয়মিত সদস্যরা কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না। এতে স্থানীয় মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ক্লাবটি দখলমুক্ত করা এবং গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের দাবি জানিয়েছেন।
ঘটনার পর নওগাঁ জেলা প্রেস ক্লাবের সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি এ এস এম রায়হান আলম বলেন, বর্তমান কার্যনির্বাহী কমিটি সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল। মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত রোববার তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক করা হয় সাবেক অধ্যক্ষ ও সাংবাদিক ওয়ালিউল ইসলামকে। অন্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।
তিনি অভিযোগ করেন, গঠনতন্ত্র উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীদের সহায়তায় একদল ব্যক্তি ক্লাবের তালা ভেঙে প্রবেশ করে এবং ভেতরে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে তারা বৈধ কমিটি ভেঙে দিয়ে একটি অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে। এমনকি সাংবাদিক নন এমন একজনকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রেস ক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, “তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দখলের চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। আমরা থানায় জিডি করেছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
তবে অপর পক্ষ ভিন্ন দাবি করেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংবাদিক বলেন, দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবটি একচ্ছত্রভাবে পরিচালিত হচ্ছিল। এতে অনেক সদস্য তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তাদের কোনও মূল্যায়ন করা হয়নি। তারা দাবি করেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনেই বর্তমান পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিগগিরই একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হবে।
এ ঘটনায় সাংবাদিক সমাজে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত সমাধানের মাধ্যমে প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা সম্ভব হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “নওগাঁ জেলা প্রেস ক্লাব দখলের অভিযোগ, উত্তেজনা ও পাল্টাপাল্টি দাবি”

  1. vipgamer29 says:

    The loyalty rewards here actually feel worth chasing instead of just being empty promises. Every level up unlocks better cashback rates and personal event invites which keeps things exciting. The game library is carefully curated with top tier providers so you never run out of fresh titles to test your luck on. A genuinely premium experience that respects its regular players. vipgamer29

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park