
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক মো. হাফিজার রহমান, উপজেলা প্রেসক্লাব বদলগাছীর সভাপতি মো. হাসানুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বদলগাছী টেলিভিশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি মো. আবু রায়হান ও সাধারণ সম্পাদক মো. মিঠু হাসান উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে নবাগত ওসি মুহাম্মদ রুহুল আমিন ছাড়াও ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, এসআই তরিকুল ইসলাম এবং ডিএসবি এসআই মো. রুহুল আমিন সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত সাংবাদিক নেতারা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং সামাজিক উন্নয়নে যেকোনও ভালো কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
Leave a Reply