
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে দরবার শরীফে হামলা ও পীর আব্দুর রহমান শামীম (৬৫) হত্যার ঘটনায় এখনো মামলা দায়ের করেনি তাঁর পরিবার। মামলার পেছনে দৌড়ঝাঁপ করার সামর্থ্য না থাকার কথা উল্লেখ করে তারা এ বিষয়ে অনাগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নিহতের বড় ভাই, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “রোববার বিকেলে দাফন শেষে রাতে পরিবারের সদস্যরা বসেছিলাম। সেখানে পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা মামলা করার জন্য বারবার বলেছেন। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই পথে না যাওয়ার।”
এর আগে রোববার সকাল ১০টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছিলেন, নিহতের পরিবারের সদস্যরা মামলা করতে থানায় আসবেন এবং পুলিশ সে অপেক্ষায় রয়েছে। তবে সোমবার সকালে আবার যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবার মামলা করবে না- এমন কোনো তথ্য তাঁর কাছে নেই; তারা আসার কথা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘শামীম বাবার দরবার শরীফ’ নামে পরিচিত একটি আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পিটিয়ে ও কুপিয়ে দরবারের প্রধান আব্দুর রহমান শামীমকে হত্যা করে।
হামলায় আরও তিনজন অনুসারী মহন আলী, জামিরুন নেছা ও জুবায়ের আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
Playing online has never been this smooth for our South American crew. The instant withdrawal options and massive slot collection make every night feel like a win. I highly recommend this spot for anyone looking for a reliable gaming community that actually understands our pace and preferences. casinostakeargentina