1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সারা দেশের সঙ্গে বদলগাছীতেও শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮২ বার পঠিত

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছী উপজেলায় সারা দেশের ন্যায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রথম দিনে আজ বাংলা বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হয়। কেন্দ্র দুটি হলো বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল।

এবারের পরীক্ষায় উপজেলার মোট ১৪৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে সরকারি বিদ্যালয় ১৩৩টি এবং বেসরকারি/কিন্ডারগার্টেন বিদ্যালয় ১৩টি। মোট ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৮৮ জন উপস্থিত ছিল এবং ১৭০ জন অনুপস্থিত ছিল।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির পর ২০২২ সালে সংক্ষিপ্ত সিলেবাসে সর্বশেষ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে প্রায় চার মাস বিলম্বে তা শুরু হয়।

পরীক্ষা শুরুর মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষা শেষে অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ বিরতির পর পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে।

তবে অভিভাবকদের দাবি, সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের আলাদা না বসিয়ে একই পরিবেশে পাশাপাশি সিটে বসিয়ে পরীক্ষা গ্রহণ করলে মেধার সঠিক মূল্যায়ন আরও নিশ্চিত হতো। পাশাপাশি বৃত্তি প্রদানের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করে শুধুমাত্র মেধার ভিত্তিতে ফলাফল নির্ধারণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে বদলগাছী উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, “উপজেলার দুটি কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park