
বদলগাছী প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে মথুরাপুর ইউনিয়ন-এর চক মথুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মো. খাইরুল ইসলাম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৫২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার খাইরুল ইসলাম উপজেলার চকমথুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply