
মশিউর রহমান খান, বিশেষ প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক নেতা মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিতের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সাংগঠনিকভাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার শতভাগ নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন।
অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় যোগ দেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply