কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ভেতর সাত বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ভেতর সাত বছরের এক এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ইমামের নাম মাহবুব ওরফে মাহবুব উল্লাহ (২৩)। তিনি নেত্রকোণার পূর্বধলা উপজেলার খলিশাপুর বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে। গত এক মাস ধরে তিনি পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ রোববার জোহরের নামাজের পর ওই শিশুটি মসজিদে ইমামের জন্য খাবার নিয়ে যায়। এ সময় মসজিদে অন্য কেউ না থাকার সুযোগে ইমাম মাহবুব শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ইমামকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ইমাম মাহবুব শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।









Leave a Reply