1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

মহেশপুর জুনিয়র স্কুলে ব্যাকডেটে ৪ শিক্ষক নিয়োগে বাণিজ্য; এলাকায় তোলপাড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪৪৮ বার পঠিত

সবুজ হোসেন, বিশেষ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, জালিয়াতি এবং অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ার পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগের সময়কাল নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে রাজনৈতিক প্রভাব ও বিপুল অর্থের বিনিময়ে ২০০২ ও ২০০৪ সালের ব্যাকডেটের নিয়োগ বিজ্ঞপ্তি এবং ম্যানেজিং কমিটির নথি ব্যবহার করে চারজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, নিয়োগপ্রাপ্তদের কেউ কেউ প্রয়োজনীয় যোগ্যতা ও নিবন্ধন ছাড়াই নিয়োগ পেয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ঘোষিত এমপিও তালিকায় বিদ্যালয়টি অন্তর্ভুক্ত হওয়ার পর নিয়োগপ্রাপ্ত চার শিক্ষক এমপিওভুক্তির প্রক্রিয়ায় রয়েছেন। তাদের মধ্যে সাধারণ গণিত বিষয়ের শিক্ষক আহমেদ আউয়ালের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া শরীরচর্চা বিষয়ের শিক্ষক সেলিম পারভেজ, কাব্যতীর্থ পদধারী বুলবুলি রানী এবং কৃষি ডিপ্লোমাধারী কাঞ্চন কুমারেরও এনটিআরসিএ নিবন্ধন নেই বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, ২০১১ সালের পর পরিচালিত অনলাইন ব্যানবেইজ জরিপ, বিদ্যালয়ের হাজিরা খাতা এবং স্থানীয়দের সাক্ষ্য অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষকদের ২০১৫-১৬ সালের আগে বিদ্যালয়ে কর্মরত থাকার কোনো তথ্য পাওয়া যায় না। অথচ পরবর্তীতে তারা পূর্বের তারিখ দেখিয়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকজনও অভিযোগের পক্ষে বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক কর্মচারী বলেন, “অভিযোগে উল্লেখিত চারজন শিক্ষককে ২০১৫ সালের আগে বিদ্যালয়ে দেখেছি বলে মনে পড়ে না। তবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমার কোনো তথ্য নেই।”

একাধিক সাবেক শিক্ষার্থী জানান, তারা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিদ্যালয়ে অধ্যয়ন করলেও ওই শিক্ষকদের কখনো সেখানে দেখেননি। তাদের ভাষ্য, যদি প্রকৃতপক্ষে ব্যাকডেটের মাধ্যমে নিয়োগ হয়ে থাকে, তাহলে বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন।

এদিকে নিয়োগ সংক্রান্ত অভিযোগ এবং নিয়মিত নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক সঞ্জয় চন্দ্র মণ্ডল বিদ্যালয়টি পরিদর্শন করেন। তিনি নিয়োগ সংক্রান্ত অভিযোগ এবং অডিট—উভয় বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

তবে স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, তদন্ত কার্যক্রম চলাকালে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা হয়েছে। অভিযোগ রয়েছে, তদন্ত প্রতিবেদনে নেতিবাচক মন্তব্য এড়াতে কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করার কথা বলা হয়েছিল। যদিও এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে শিক্ষা পরিদর্শক সঞ্জয় চন্দ্র মণ্ডল বলেন, “নিয়োগ সংক্রান্ত অভিযোগ ও অডিট বিষয়ে তদন্ত করা হয়েছে। প্রয়োজনীয় কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। সেগুলো যাচাই-বাছাই শেষে প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হবে।”

অর্থ লেনদেনের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এ ধরনের কোনো বিষয়ে আমার সঙ্গে কারও কথা হয়নি। বিষয়টি সম্পর্কে আমি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে দেখব।”

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি প্রতিবেদককে বিদ্যালয়ে এসে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে বলেন, “আসেন, সামনাসামনি কথা হবে।” তবে অভিযোগের নির্দিষ্ট বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে অযোগ্য ও অনিবন্ধিত শিক্ষক নিয়োগের অভিযোগ সত্য হলে তা শিক্ষার মানের জন্য উদ্বেগজনক। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং যোগ্য ও নিবন্ধিত শিক্ষকদের মাধ্যমে শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন।

এদিকে তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই অভিযোগগুলোর প্রকৃত সত্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park