
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে মাত্র ৬ মাস বয়সের ইব্রাহিম আলী নামের এক শিশুপুত্রর গলায় দুধ আটকে ও ৫ বছর বছসের নাতাশা নামের এক শিশু কণ্যার পানিতে ডুবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) দুপুর আদমদীঘি উপজেলার সুপুকুরিয়া আদর্শগ্রামে ও শিহাড়ী গ্রামে এ দুটি পৃথক ঘটনা ঘটে। মৃত শিশু ইব্রাহিম আলী শুপুকুরিয়া আদর্শগ্রামের আব্দুস ছালামের শিশুপুত্র ও শিশুকণ্য নাতাশা নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের সোনারুল ইসলামের শিশুকণ্য।
জানা যায়, শনিবার দুপুর সোয়া ১ টার দিকে সুপুকুরিয়া আদর্শ গ্রামে শিশুপুত্র ইব্রাহিম আলীকে তার মা বাড়িতে দুধ খাওয়ানোর সময় গলায় আটকিয়ে ছটফট করতে থাকে। এসময় তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে একই সময় শিহাড়ী গ্রামের শিশুকণ্য নাতাশা অজান্তে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে ডোবার পানি থেকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply