1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

সন্তানের নামে ইউনিয়নের নামকরণে ক্ষমতার প্রভাব? বগুড়ায় প্রতিমন্ত্রীকে ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জ ও নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন ইউনিয়ন গঠনের সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পর স্থানীয় সরকার ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ব্যবহার নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রশাসনিক পুনর্গঠনের সিদ্ধান্তে কয়েকটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রয়েছে—এমন অভিযোগ সামনে আসায় সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, জনস্বার্থের প্রশাসনিক সিদ্ধান্ত কি ব্যক্তি-প্রভাবমুক্ত ছিল?
অভিযোগ অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার নতুন ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’, যা প্রতিমন্ত্রীর পারিবারিক পরিচয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হচ্ছে। একইভাবে মোকামতলা উপজেলার দুটি ইউনিয়নের নাম ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ যা তাঁর দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে সমালোচকেরা উল্লেখ করছেন।
সমালোচকদের বক্তব্য, যদি প্রশাসনিক এককের নামকরণে ব্যক্তিগত বা পারিবারিক পরিচয় প্রভাব ফেলে থাকে, তবে তা শুধু নৈতিক প্রশ্নই নয়, জনপ্রতিনিধিত্বের চেতনার সঙ্গেও সাংঘর্ষিক। তাঁদের মতে, ইউনিয়নের নাম স্থানীয় ইতিহাস, ভূগোল, সংস্কৃতি কিংবা জনগণের দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত; কোনো রাজনৈতিক পদধারীর পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়।
স্থানীয় পর্যায়ের সমালোচকেরা বলছেন, রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের অর্পিত দায়িত্ব, ব্যক্তিগত পরিচয় প্রতিষ্ঠার উপায় নয়। প্রশাসনিক কাঠামোকে রাজনৈতিক বা পারিবারিক প্রতীকায়নের অভিযোগ সত্য হলে তা ভবিষ্যতে ক্ষমতার সীমা ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তৈরি করতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে প্রশাসনিক সিদ্ধান্তে ‘ব্যক্তিকেন্দ্রিক প্রভাবের উদাহরণ’ বলছেন, আবার অনেকে পুরো প্রক্রিয়া প্রকাশ ও জনমত গ্রহণের দাবি তুলেছেন।
তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যে এসব অভিযোগের জবাব পাওয়া গেলে বিষয়টির পূর্ণ চিত্র স্পষ্ট হতে পারে।
প্রশ্ন এখন একটাই, এটি কি কেবল কাকতালীয় নাম নির্বাচন, নাকি প্রশাসনিক ক্ষমতা ব্যবহারের সীমা নিয়ে নতুন বিতর্কের সূচনা?

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park