
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা হাটে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে এবং গাক চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) বিকেল ৩টায় এনআরডিএ ফাউন্ডেশনের গোবরচাপা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মজিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও গোবরচাপা হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল হোসেন, উপজেলা বিএনপির নেতা ও ফাউন্ডেশনের সদস্য আবু রায়হান গিটার, সদস্য আসমা বেগম, লায়লা আক্তারসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে মোট ১৬০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৯ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়। পরে এনআরডিএ ফাউন্ডেশনের নিজস্ব পরিবহনে তাদের গাক চক্ষু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়, যেখানে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
I have tried dozens of betting platforms but pk6sixbet keeps me coming back for its smooth live feed. Deposits go through in seconds and the bonus terms are written in plain language. It really feels like a site built by players who actually watch the games. pk6sixbet