1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

চাঁদপুর খাস হাটে কার নিয়ন্ত্রণ? ইউএনওর বক্তব্যে মিলছে না মাঠের বাস্তবতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,

নওগাঁর বদলগাছী উপজেলার চাঁদপুর হাটে সরকারি খাস খাজনা আদায়কে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং রাজস্ব ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মাঠপর্যায়ে খাজনা আদায়ে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের সক্রিয় উপস্থিতির অভিযোগ থাকলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন তথ্য অস্বীকার করা হয়েছে। এতে প্রশাসনের বক্তব্য ও বাস্তব পরিস্থিতির মধ্যে স্পষ্ট অসঙ্গতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

 

সরকারি খাস হিসেবে পরিচালিত চাঁদপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, খাজনা আদায়ের স্থানে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর দৃশ্যমান উপস্থিতি নেই। অথচ খাজনা আদায়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা প্রকাশ্যেই দাবি করেছেন, তারা সাবেক জেলা ছাত্রদল নেতার নির্দেশনায় খাজনা আদায় করছেন।
খাজনা আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট সোহেল হোসেন ও বিপ্লব হোসেন সাংবাদিকদের জানান, “জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন ইউএনও অফিস থেকে লিজ নিয়েছেন। তার নির্দেশনায় আমরা খাজনা আদায় করছি।”
আরও বিস্ময়কর বিষয় হলো, হাটে কোথাও সরকার নির্ধারিত খাজনার হার বা মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। ফলে কৃষক ও ব্যবসায়ীরা কত টাকা কোন খাতে পরিশোধ করছেন, তার কোনো স্বচ্ছতা নেই।


স্থানীয় কৃষকদের অভিযোগ, সরকারি হিসাবে ৪০ কেজিতে এক মণ ধরা হলেও হাটে ৪২ থেকে ৪৩ কেজিতে এক মণ হিসেবে কৃষিপণ্য কেনাবেচা হচ্ছে। পাশাপাশি প্রতি মণে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে।
কৃষক সাকোয়াত ও রবিউল বলেন, “৪৩-৪৪ কেজিতে মণ ধরে পণ্য নিয়েছে, আবার প্রতি মণে ২০ টাকা খাজনাও কেটেছে। কোনো তালিকা না থাকায় ইচ্ছামতো টাকা নেওয়া হচ্ছে।”

আরেক কৃষক লুৎফর রহমান বলেন, “আমরা উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছি। তার ওপর অতিরিক্ত ওজন আর খাজনার চাপে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে।

খাস খাজনা আদায়ের দায়িত্বে থাকা বালুভরা ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি নিয়ে সরাসরি ব্যাখ্যা না দিয়ে ইউএনওর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। অথচ তিনি নিজেই খাস আদায়ের দায়িত্বে রয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিনও বিষয়টির দায়ভার ইউএনও কার্যালয়ের ওপর ন্যস্ত করে বলেন, “এ বিষয়ে ইউএনও মহোদয় বলতে পারবেন।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি দাবি করেন, “বিএনপি বা ছাত্রদলের নেতা-কর্মীরা খাজনা আদায় করছে-এমন তথ্য আমার জানা নেই। এ ধরনের কাজ হওয়ার সুযোগও নেই।”
তবে ইউএনওর এই বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ে পাওয়া তথ্যের মিল খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। কারণ খাজনা আদায়কারীরা নিজেরাই রাজনৈতিক ব্যক্তির নির্দেশনায় দায়িত্ব পালনের কথা স্বীকার করেছেন। প্রশ্ন উঠেছে- যদি রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকে, তাহলে খাজনা আদায়কারীরা কার কর্তৃত্বে কাজ করছেন? আর যদি প্রশাসনের অনুমোদন থাকে, তাহলে সেই অনুমোদনের নথি কোথায়?
আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাস আদায়ের দায়িত্বে সরকারি কর্মকর্তা নিয়োজিত থাকার কথা থাকলেও ঘটনাস্থলে তাদের উপস্থিতি পাওয়া যায়নি। এমনকি দীর্ঘদিন ধরে মূল্যতালিকা টানানো হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ইসরাত জাহান ছনি বলেন, “আগামী মাসের মধ্যে মূল্যতালিকা টানানোর ব্যবস্থা করা হবে।”
কিন্তু স্থানীয়দের প্রশ্ন, খাস আদায় চলমান থাকা অবস্থায় মূল্যতালিকা ছাড়া এতদিন খাজনা আদায় হলো কীভাবে? সরকারি নির্দেশনা বাস্তবায়নে এত দীর্ঘ সময় লাগার কারণ কী?
স্থানীয় সচেতন মহলের মতে, পুরো ঘটনায় প্রশাসনের দায়িত্ব এড়ানোর প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। মাঠপর্যায়ে এক ধরনের বাস্তবতা থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অপরের দিকে দায় ঠেলে দিচ্ছেন। ফলে সরকারি রাজস্ব আদায়, খাস হাটের ব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ-সবকিছু মিলিয়ে জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে।
তাদের দাবি, চাঁদপুর হাটে খাস খাজনা আদায়ের পুরো প্রক্রিয়া, আদায়কৃত অর্থের হিসাব, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বৈধতা এবং প্রশাসনিক তদারকির বিষয়গুলো নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। কারণ সরকারি হাটে যদি প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে তা নিয়েই প্রশ্ন থেকে যায়, তাহলে রাজস্ব ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park