1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

আদিতমারীতে চারবিঘা জমিতে বিষ ও লবণ প্রয়োগে আমন ক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ, থানায় মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

‎​

লালমনিরহাট প্রতিনিধি
‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে আমন ধানের জমিতে কীটনাশক (বিষ) ও লবণ প্রয়োগ করে ফসল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ মোকলেছুর রহমান বাদি হয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎​গত রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী (বেলটারী) এলাকায় এই ঘটনা ঘটে।

‎​অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী বেলটারী গ্রামের মৃত ধন মাহমুদের ছেলে মোঃ মোকলেছুর রহমান দলিল মূলে মালিক হয়ে দীর্ঘদিন ধরে তার ভোগদখলীয় জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আশরাব আলী, মোঃ আসাদ আলী, মোঃ লাভলু হোসেন, মৃত মোঃ আঃ সালামের ছেলে মনিরুজ্জামান, মোঃ বাবু মিয়া, মৃত ফজলুর রহমানের ছেলে মো. আজিজুল হক, মৃত ধন মাহমুদের ছেলে মোঃ আঃ সালাম ও মোঃ আজিজুল হকের ছেলে মো. রেজাউল করিম সাজুসহ (২৮) বেশ কয়েকজন বিবাদী দীর্ঘদিন ধরে ওই জমির মালিকানা দাবি করে জবরদখলের পায়তারা চালিয়ে আসছিলেন। জমি সংক্রান্ত এই বিরোধের জেরে ইতিপূর্বেও একাধিকবার মোকলেছুর রহমান ও তার পরিবারের লোকজনকে মারপিট করা হয়, যার প্রেক্ষিতে আদিতমারী থানায়  মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

‎​ভুক্তভোগী কৃষক মোকলেছুর রহমান অভিযোগে উল্লেখ করেন, তার দুই ছেলে কর্মের তাগিদে বাইরে থাকার সুবাদে তিনি বাড়িতে একা অবস্থান করছেন। এই সুযোগে গত ২৬ জুলাই দুপুরে অভিযুক্তরা তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলা তুলে না নিলে তাকে ও তার পরিবারের লোকজনকে জানে শেষ করে ফেলা, বাড়িতে অগ্নিসংযোগ করা এবং চলাচলে বাধা দেওয়াসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদীদের ত্রাসের কারণে বাড়ির লোকজন ও আশপাশের কেউ ভয়ে বাইরে আসার সাহস পায়নি।

‎​এই সুযোগে বিবাদীরা মোকলেছুর রহমানের বসতবাড়ি সংলগ্ন বর্গা রাখা (বন্ধক) প্রায় চার বিঘা জমির রোয়া গাছ উপড়ে ফেলাসহ সেখানে কীটনাশক (বিষ) ও লবণ প্রয়োগ করে। এর ফলে জমির সমস্ত আমন ধানের চারা পুড়ে নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, বর্গাগ্রহীতাদদেরও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জমিতে নামতে নিষেধ করা হয়। ঘটনার সময় স্থানীয় মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মজিবুর রহমান, মোঃ হোসেন আলী ও মোঃ আনোয়ার হোসেনসহ অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করে থানায় এসে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

‎​এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোকলেছুর রহমান জানান, বিরোধপূর্ণ জবরদখল করতে না পেরে সৎ ভাই ও প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমার বর্গা দেওয়া জমির আমন ধান বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমি এর সঠিক বিচার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

‎​এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসমুস সাকিব সজিব জানায়, কৃষকের জমির ফসল নষ্ট করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park