1. admin@gonosongbad24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রশাসনের নির্দেশনার পরও বৃত্তি আয়োজনের অভিযোগ ধামইরহাটে অসহায় ৮০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ জয়পুরহাটে বসতঘরের আলমারিতে ৯০০ টাপেন্টাডল, ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন নওগাঁয় জেলা পুলিশের অভিযানে উদ্ধার ৮০টি হারানো মোবাইল, মালিকদের কাছে হস্তান্তর নওগাঁয় ডিবি পুলিশের রাতভর অভিযান, ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ বদলগাছীতে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ভুয়া চিকিৎসাপত্র আর ৯ গুলির ‘নাটক’: শেখ হাসিনাসহ ৮৪ আসামিকে অব্যাহতির সুপারিশ পুলিশের বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু  বদলগাছী হাসপাতালে দুই নার্সের রোস্টার বিরোধ: সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ, তিন দিনেও ব্যবস্থা নেই বদলগাছীর বিলাশ বাড়ী ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন নওগাঁয় পুলিশের অভিযানে দুটি চোরাই চার্জার অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা বদলগাছীতে ভিডব্লিউবি’র ১৯০০ কেজি চাল জব্দ: বাজারে বিক্রির সময় গুদাম থেকে আটক শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২, মোটরসাইকেল উদ্ধার রাণীনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন দিনের ছবি (২৬ অক্টোবর, ২০২৬) কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে শুভ নাকি অশুভ শক্তি ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’ শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন বৃদ্ধিতে ধীরে চলো নীতি ধর্ম যার যার… ইউরোপজুড়ে তরুণদের বিক্ষোভ, কেন ফুঁসছে জেন–জি? মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’ নিষিদ্ধ হয়েছিল নাটকটি, স্তালিন দেখেছিলেন ১৪ বার মাদক কারবার: দম্পতির ব্যাংক হিসাবে ১৩ কোটি লেনদেন ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ মেয়াদে জয়ী লুলা মাদারীপুরের চরমুগরিয়া: ইকোপার্কের নির্মাণকাজ বন্ধ, চুরি হচ্ছে মালামাল সৌদিতে নিরাপত্তাঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের জন্য বিশেষ পাসপোর্ট জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব

মিঠাপুকুরে বিএনপি নেতা ফজলুকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

​মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোঃ ফজলুল হক ফজলুকে রাজনৈতিক চক্রান্তের মাধ্যমে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ উঠেছে। তাকে নির্বাচনী মাঠ থেকে সরাতে এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ নাজমুল হক ইমন কৌশলে ইয়াবা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছেন বলে দাবি করা হয়েছে।

​রবিবার (২ আগস্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফজলুল হক লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলুল হক বলেন, আমি ছাত্রজীবনে তাজহাট কৃষি কলেজ ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে লতিবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা জুলুম-নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েও দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি।

​কিন্তু গত (২০ মে) আমি ব্যবসায়িক কাজের জন্য রংপুরের মাহিগঞ্জে গেলে সেখানে পূর্বপরিকল্পিতভাবে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে আমাকে ইয়াবাসহ আটক দেখানো হয়।

​ফজলুল হক আরও দাবি করেন, গ্রেপ্তারের পর সাহায্য করার নাটক সাজিয়ে থানা থেকে ছাড়ানোর নাম করে ইমন আমার পরিবারের কাছ থেকে ৩১ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু বাস্তবে তিনি কোনো সহায়তা না করে উল্টো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যা পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্ত নাজমুল হক ইমনের ভাগ্য রাতারাতি বদলে যায়। বর্তমানে তিনি বিলাসবহুল পাজেরো গাড়িতে যাতায়াত করছেন এবং অঢেল সম্পদের মালিক বনে গেছেন, যা নিয়ে দলের ভেতরে-বাইরে নানান প্রশ্ন উঠেছে।

​তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা নাজমুল হক ইমন। তিনি দাবি করেন, ফজলুল হক গ্রেপ্তার হওয়ার পর মানবিক দিক বিবেচনা করে তিনি কেবল সহায়তা করতেই এগিয়ে গিয়েছিলেন; এর বাইরে অন্য কোনো চক্রান্তের সাথে তিনি জড়িত নন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফজলুল হক ফজলু মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদানের আহ্বান জানান। পাশাপাশি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

One response to “মিঠাপুকুরে বিএনপি নেতা ফজলুকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন”

  1. phjili1 says:

    Discovering phjili1 completely changed how I approach my free time. The site is super easy to navigate and I never have to hunt around to find my favorites. Fair play and quick support make it a refreshing change from others. I will absolutely be sticking with this platform long term. phjili1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park