1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

খালিয়াজুরীতে অস্ত্র ঠেকিয়ে রাস্তায় যানবাহন আটকে ডাকাতি 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আজহারুল ইসলাম, মোহনগঞ্জ প্রতিনিধি: 

নেত্রকোনার খালিয়াজুরীতে রাতে নির্জন সড়কে অস্ত্র ঠেকিয়ে যানবাহন আটকে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে যানবাহনে থাকা যাত্রীদের থেকে ৪-৫ লাখ টাকা ও ১৫-২০টি স্মার্টফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল।

 

এসময় ডাকাত দলের রামদার কোপে ৩-৪ জন আহত হয়েছেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালী হতে লেপসিয়া বাজারে যাওয়ার পথে নাওটানা নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে পিকআপ চালক রাজন দেবনাথ (৩৫) মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মদন উপজেলার সদরের দুলাল দেবনাথের ছেলে।

 

আহত অন্যান্যদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

 

ভুক্তভোগী মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে তানিম আদনান খান জানান, একটি সভার পোস্টার আনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে মদন যাচ্ছিলাম। সাথে আমার চাচাতো ভাই শরীফ খান ছিল। রাত প্রায় ৯টার দিকে খালিয়াজুরীর নাওটানা এলাকায় পৌছালে হঠাৎ আমাদের পথ রোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল। ডাকাতরা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেল থামাতে বলে। আরও কয়েকজনের হাতে রামদা ছিল। তখন কিছু বোঝার আগেই আমাদের দুই জনের হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশের একটি গর্তে ফেলে রাখে। এসময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পিকআপ, মোটরসাইকেলসহ সকল গাড়ি এভাবে থামিয়ে যাত্রী ও চালককে বেঁধে  স্মার্টফোন ও নগদ টাকা পয়সা লুটে নেয়। ওই সময়ে ডাকাতরা অন্তত ৪-৫ লাখ টাকা ও ২০-২৫টি স্মার্টফোন নিয়ে যায়।

 

তিনি আরও জানান, এক পর্যায়ে একটি মোটরসাইকেল  থামিয়ে দুইজনকে রামদা দিয়ে কুপাতে থাকে ডাকাত দল। তাদের আর্ত চিৎকারে আশপাশের বাড়ি-ঘরের লোকজন লাইট নিয়ে এগিয়ে আসতে থাকে। এসব দেখে ডাকাতরা চলে যায়। পরে লোকজন এসে আমাদের সকলের হাত-পায়ের বাঁধন খুলে দেয়। আর আহতদের উদ্ধার করে মদনসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাওরের সড়কে পুলিশের ঢহলের ব্যবস্থা করার দাবি জানান তিনি। সেইসাথে ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

 

আরেক ভুক্তভোগী শরীফ খান জানায়, ডাকাতরা জামাল নামে একজন ব্যবসায়ীকে খোঁজ করছিল। তাদের কাছে তথ্য ছিল ওই ব্যবসায়ী নাকি ৪০ লাখ টাকা নিয়ে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন না এলে আমরা প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। ডাকাতদের গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

 

খালিয়াজুরীর উপজেলার মৃণাল কান্তি দেব জানান, ওই রাতে ডাকাতরা আমাদের এলাকার এক লোকের থেকে ৬৫ হাজার টাকা নিয়ে গেছে। এত বড় ডাকাতির বিষয়টাকে পুলিশ হালকা করে দেখাতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। রাতে হাওরের সড়কে একজনের থেকে ১০ টাকা ও একটি বাটন ফোন নিয়ে গেছে বলে জেনেছি। এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park