
ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌরসভার চুকাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হোসাইন ওই এলাকার ওসমান গনির ছেলে।
পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়ির বাইরে ফুটবল নিয়ে খেলছিল হোসাইন। একপর্যায়ে তার খেলতে থাকা বলটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বলটি তুলতে পুকুরের পাড়ে গেলে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়।
বিষয়টি পরিবারের সদস্যদের নজরে পড়লে তাঁরা দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে নন্দীগ্রাম ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দিগন্তময় সরকার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হোসাইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply