
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্স ছাড়া সার বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি সার বিক্রয়কারী প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের ওমরপুর এলাকা এবং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লাইসেন্স ব্যতীত সার বিক্রয়, দোকানে মূল্য তালিকা না রাখা এবং সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের বিষয়গুলো ধরা পড়ে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অংকন ট্রেডার্সের স্বত্বাধিকারী নিরল (২৫) কে ১০ হাজার,মেসার্স মোহসিনা ট্রেডার্সের স্বত্বাধিকারী ইব্রাহিম (৪২) কে ১৫ হাজার,
মেসার্স স্বপন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন কুমার মহন্ত (৩৬) কে ১৫ হাজারএছাড়া মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন (৪৭) কে ১৫ হাজার মোট
চারটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. গাজীউল হক। অভিযানে নন্দীগ্রাম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমান অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সার বিক্রিতে অনিয়ম রোধ, সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং কৃষকদের হয়রানি ও অতিরিক্ত মূল্য আদায়
সার বিক্রির ক্ষেত্রে লাইসেন্স, মূল্য তালিকা ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করলে ভবিষ্যতেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Leave a Reply