
মোঃ হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি।।
বুধবার বগুড়ার কাহালু উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মলিহা খানম।
কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
Leave a Reply