1. admin@gonosongbad24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিপি জমির দখল নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন মাসুদের মৃত্যু আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা দলের কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে ডেকেছেন শেখ হাসিনা প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে বদলগাছীর সন্ন্যাসতলা নাসরিন সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রায় পত্নীতলায় কার-মাইক্রো চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট সরকারি নথিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে সম্মানসূচক মহামান্য বা মাননীয় শব্দ নয় নিউইয়র্কে সোহরাওয়ার্দীর ১৩৪তম জন্মবার্ষিকী পালন করেছে জেএসএফ-বাংলাদেশ সাপাহার এক থানায় ‘দুই ওসি’, দায়িত্ব বুঝে নিতে পারছেন না নতুন ওসি ১৫ বছর ধরে অসুস্থ জুঁই, থেমে গেছে স্কুলে যাওয়া; চিকিৎসার জন্য আকুতি সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ নওগাঁয় বিএমডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নওগাঁর পয়না বাজারে ডিজিটাল স্টুডিওর আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ ৪৭ হাজার টাকার জাল নোটসহ আটক ১ রাণীনগরে ধর্ষণচেষ্টার শিকার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, ব্যবসায়ী আটক মেধা বিকাশে বদলগাছীর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট বিতরণ সিরাজগঞ্জে দীর্ঘ ৭৯ বছর ধরে পত্রিকা বিক্রি করে সংসার চালিয়ে যাচ্ছেন শাহাবুদ্দীন তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বাগাতিপাড়ায় মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে—— ত্রাণমন্ত্রী দুলু বদলগাছী থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 রংপুরের পীরগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে নৌ পুলিশের এএসআইয়ের মদ্যপ অবস্থায় ভিডিও ভাইরাল সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার জয়পুরহাটে কুকুরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল পাহাড়পুরের তৌকিরের নিজস্ব ভবন পাচ্ছে রাণীনগর আনসার-ভিডিপি অফিস মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ আদমদীঘিতে সার ব্যবসায়ীকে জেল-জরিমানা ; গুদাম সিলগালা মাদকবিরোধী সচেতনতার বার্তা নিয়ে জীবননগর থানা- পুলিশ ও জীবননগর প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ শ্রীবরদীতে বিজিবির অভিযানে ইজিবাইকসহ ১১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি বাগাতিপাড়ায় মাদক মামলায় ইউপি সদস্য রেখা বেগম গ্রেপ্তার ডোমারে গলাকেটে মুখে বিষ ঢেলে বৃদ্ধকে হত্যার অভিযোগ। রাজবাড়ীতে লাঞ্ছিত নারী ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট নন, একজন কাপড় ব্যবসায়ী যেসব পরিবার পাবে না “ফ্যামিলি কার্ড” আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে বাধা, আত্রাইয়ে তিনজনের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক ব্যবস্থাপত্রে ব্যথানাশক, ফার্মেসি থেকে ক্যান্সারের ওষুধ ভুল ওষুধ খেয়ে মৃত্যুর মুখে নওগাঁর আখের আলী নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খানকে সংবর্ধনা রাণীনগর থানায় বেড়ে ওঠা ৬ গরু এবার প্রকাশ্য নিলামে ঘুষ ও দূর্নীতির দায়ে তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম বরখাস্ত পদ্মার তীব্র ভাঙনে গোদাগাড়ী কুঠিপাড়ায় ভিটেমাটি হারানোর আতঙ্ক; বাঁধ নির্মাণের আকুল দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক : দেসলাই কাঠি আর নকশি সুতায় দুর্গা নন্দীগ্রামে মানসিক ভারসাম্যহীন রোগীর ধারালো অস্ত্রের আঘাতে শিশুর মৃত্যু বগুড়ায় ‘ভাই-বোন ফুচকা ও চটপটি’ কারখানায় অভিযান, ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা জরিমানা রাণীনগরে বাল্য বিয়ের কাগজ চাওয়ায় মারপিটের শিকার গৃহবধূ সুমি ॥ সুষ্ঠ বিচারের আশায় ঘুরছেন দ্বারে দ্বারে নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে সাংবাদিকের ছবি পোস্ট করে অপপ্রচার ও হুমকির অভিযোগ, আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

‘লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

লালমনিরহাট প্রতিনিধি।। 

‎অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সমাজের আইনশৃঙ্খলা নষ্টকারী ও দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

‎বুধবার (২৬ আগষ্ট) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিহত শিক্ষক আরিফুলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের শান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

‎ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, যারা সমাজের আইনশৃঙ্খলা নষ্ট করছে এবং সামান্য ঘটনাকে বড় আকার দেওয়ার চেষ্টা করছে, তারা সমাজ ও দেশের শত্রু। তাদের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক, অনুসন্ধানে প্রমাণ মিললে আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

‎শিক্ষক আরিফুল ইসলামের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মন্ত্রী বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। অপরাধীরা সামাজিক বন্ধন নষ্ট করে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। এর আগে আদিতমারীতে শিশু নন্দিনী হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, ওই মামলার বিচার দ্রুত সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়েছিল। একইভাবে শিক্ষক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

‎নিহত শিক্ষকের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মন্ত্রী আরও জানান, আরিফুলের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। তাঁর দুটি শিশুসন্তান রয়েছে, যাদের ছোটজন বাবাকে দেখার সুযোগও পায়নি। শোকসন্তপ্ত এই পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর সন্তানদের ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

‎এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সাত্তারসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

‎উল্লেখ্য, লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এলাকায় আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার তীব্র প্রতিবাদ করেছিলেন শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। এর জেরে তাঁর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় তীব্র শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর
Theme Customized By Shakil IT Park